অফবিট

ধীরগতির প্রাণী কচ্ছপ, জানুন কচ্ছপের ধীর গতির চলার কারন

শ্রেয়া চ্যাটার্জি – ‘কচ্ছপ’ কথাটি মনে পড়লেই একটি ধীর গতির প্রাণী গায়ের উপরে শক্ত খোলস দিয়ে হেঁটে যাচ্ছে এমন দৃশ্যই চোখে ভেসে ওঠে। শক্ত খোলস দ্বারা আবৃত কচ্ছপের শ্রেণীর মধ্যে তিন প্রকারের কচ্ছপ জানা যায় যেমন Turtle, Tortoise, Terrapin। Turtle, বাংলায় যা কাছিম নামে পরিচিত এরা সমুদ্রে বাস করে। Tortoise, বাংলায় যা কচ্ছপ নামে পরিচিত এরা জমিতে বাস করে। Terrapin, এরা পরিষ্কার জলে বাস করে। এরা প্রত্যেকে ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। এদের দেহের ওপরে থাকা শক্ত খোলস দুটি ভাগে বিভক্ত একটি পেছনের অংশ ঢাকা পড়ে আর সামনের অংশের সাহায্যে এরা বিপদ বুঝে মুখ লুকোয়। মাথা, গলা, লেজ আর পা বাইরে বার করে রাখে।

কচ্ছপের দৃষ্টিশক্তি, স্পর্শ শক্তি, স্বাদশক্তি প্রবল। কিন্তু শ্রবণশক্তি খানিকটা দুর্বল। এরা সব ধরনের খাবার খায়। নারীর গলার স্বর ‘হিসিং’ পুরুষের গলার স্বর ‘গ্রান্ট’। সাধারণত ৪৫০ কিলোগ্রাম। সবচেয়ে বড় তথ্যানুযায়ী, ৬৮০ কিলোগ্রাম কচ্ছপের খোঁজ পাওয়া গেছে। কচ্ছপ দীর্ঘায়ু হয়। ১৯০৮ সালে জার্মান শরীরবৃত্তবিদ ম্যাক্স রাবনার প্রাণীর আয়ু নিয়ে একটা সূত্র উপস্থাপন করেছেন, তিনি বলেছেন, প্রাণীর বিপাক প্রক্রিয়া যত দ্রুত, তার আয়ু তত কম। তবে এই তথ্যের ওপর আস্থা অনেকেই রাখেননি। আলিপুর চিড়িয়াখানার কর্মকর্তারা দাবি করেন ‘আদৃতা’ সবথেকে দীর্ঘায়ু প্রাণী। ২০০৬ সালে ২৩শে মার্চ মারা যায়। ১৮৭৫ সালে আলিপুর জুওলজিকাল গার্ডেন প্রতিষ্ঠার সময় তাকে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৫০ বছর মতান্তরে ২৫০ বছর ।

সবুজ কচ্ছপের স্যুপ বানানো হয়। এই কচ্ছপ পাওয়া যায় ট্রপিক্যাল সমুদ্রে। সাধারণত ২২৫ কিলোগ্রামের মতন হয়। হক্সবিল কচ্ছপের খোলস বেশ দামী। এটি হলো সমুদ্রের সবচেয়ে ছোট কচ্ছপ। এক মিটারের বেশি লম্বা খুব কম পাওয়া যায়। সবচেয়ে বড় উত্তর আমেরিকার কচ্ছপ হলো ‘অ্যালিগেটর স্নাপিং টারটেল’। এই প্রজাতির কচ্ছপ এর বেশ লম্বা লেজ রয়েছে, শক্তপোক্ত তীক্ষ্ণতা রয়েছে। নর্থ আমেরিকান ল্যান্ড টারটেল বেশ বন্ধু পাতাতে পারে। কচ্ছপ গোটা শীতকাল নিজেকে পুকুরের মধ্যে অথবা মাটির নিচে লুকিয়ে রাখে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026