আন্তর্জাতিক

পাকিস্তানে গজনভি ফোর্স তৈরী করা হচ্ছে, নিশানায় কাশ্মীর! গোয়েন্দা সূত্রে খবর

১৪ ফেব্রুয়ারী ২০১৯ এ অভিশপ্ত পুলওয়ামা হামলার প্রাণ হারায় ভারতীয় বীর জওয়ানরা, সেই হামলার বর্ষপূর্তি আজ, আর তার আগে থেকেই আরও একবার সেই ছকেই হামলা চালানোর জন্য জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে পাকিস্তান। পাকিস্তানের গুপ্তচর আইএসআইয়ের অধীনে গজনভি ফোর্স তৈরী করা হচ্ছে ,যাতে সামিল হয়েছে জইশ -ই -মহম্মদ, সাহায্য করছে লস্কর শিবির ও পাকিস্তানের আনসার গাজওয়াত জঙ্গি শিবির।ভারতে আইইডি বিষ্ফোরণের ছক কষছে পাকিস্তান, পুলওয়ামার মতোই একই পদ্ধতিতে বিষ্ফোরণের প্রশিক্ষন দিয়ে তৈরী করা হচ্ছে গজনভি বাহিনীকে।

২০১৯-র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে জইশ-এ-মহম্মদ হামলায় প্রাণ হারান ৪০- এরও বেশি জওয়ান। সেই অভিশপ্ত দিনের বর্ষপূর্তি আজ। গত বছর ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে কাশ্মীর, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরার লেটাপোরার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে ধরে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ২৫০০ জওয়ানের একটি কনভয়। আটাত্তরটি গাড়ির ওই বিশাল কনভয়ই ছিল জঙ্গিদের টার্গেট।

পুলওয়ামার অবন্তীপুরার কাছে কনভয় পৌঁছতেই, উলটো দিক থেকে একটি এসইউভি গাড়ি কনভয়ের কাছাকাছি চলে আসে। তারপরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে পাশে থাকা চুয়ান্ন নম্বর ব্যাটেলিয়নের বাসটি উড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু জওয়ানের, জওয়ানদের রক্তাক্ত দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেই হামলার দায়ভার স্বীকার করছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ, হামলাকারী ছিল পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জইশ-ই- মহম্মদ সদস্য।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026