পৃথিবীর সবচেয়ে বড় কেভ ফিশ (গুহা মাছ) এর সন্ধান মিললো ভারতে। মেঘালয়ের উম লাডাও গুহায় সন্ধান পাওয়া গেছে এই মাছ গুলির। মাটির থেকে ৩০০ মিটার নীচে একদল ব্রিটিশ ফিশ এক্সপ্লোরার এই মাছটি আবিষ্কার করেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পেশাদার ফিশ এক্সপ্লোরার টমাস আরবেনজ। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক জার্নালে প্রকাশিত হয়েছে এটি।
সাধারণত, ভূপৃষ্ঠ থেকে নীচে অন্ধকারে খাপ খাইয়ে নেওয়া মাছ গুলোকেই আমরা গুহা মাছ বা ভূগর্ভস্থ মাছ বলে থাকি। এই মাছগুলি এজাতীয় পরিবেশে বাঁচার জন্য চরম অবস্থার মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। যেমন সবসময় অন্ধকারে থাকা, খাবারের পরিমাণ কম ইত্যাদি বিষয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছে এই মাছ গুলি। এই মাছ গুলির বেশিরভাগেরই চোখ অন্ধ হয়। দীর্ঘদিন অন্ধকারে থাকার জন্য দেখার শক্তি হারিয়ে ফেলে এই মাছ গুলি।
এতদিন পর্যন্ত যত এই কেভ ফিশ পাওয়া গেছে সেগুলো সর্বাধিক ২ থেকে ১৩ সেমি লম্বা। কিছু কিছু কেভ ফিশ ২০ সেমি পর্যন্ত লম্বা পাওয়া গেছে। কিন্তু মেঘালয়ে পাওয়া এই কেভ ফিশ ৩৫ সেমির বেশি লম্বা বলে দাবি করেছেন এক্সপ্লোরাররা। নতুন এই কেভ ফিশের ওজনও আগের পাওয়া মাছ গুলির থেকে অনেকটাই বেশি। এই নিয়ে আরও পরীক্ষা, আবিষ্কার হবে বলে জানিয়েছেন ওই এক্সপ্লোরাররা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…