আন্তর্জাতিক

সমুদ্রের পাড়ে আবর্জনা পরিষ্কার করতে ব্যস্ত স্পাইডারম্যান

শ্রেয়া চ্যাটার্জি : সমুদ্রের ধারে বেড়াতে যেতে আমরা কে না ভালোবাসি। মনের ক্লান্তি কাটাতে সমুদ্রের নীল জলরাশি আমাদের যে পরিমাণ আনন্দ দেয় কোন পার্থিব বস্তুর পক্ষে সেই পরিমাণ আনন্দ দেওয়া সম্ভব না। প্রাকৃতিক যে পরিবেশ আমাদের এত আনন্দ দিচ্ছে, আমরা কি একবারও সেই জলরাশি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছি? কথাটা শুনতে অবাক লাগলেও বিষয়টি কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার বিষয় নয়। সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে আমরা দূষিত করছি সমুদ্রতট। ফেলছি প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিকের খাবারের প্যাকেট কি কি শুরু করে আরো কত কি না ওরা। কিছু সমুদ্রতটে পড়ে থাকছে আবার কিছু সমুদ্রের মধ্যে মিশে গিয়ে ক্ষতি করছে সামুদ্রিক জীব জন্তুর। আমরা কি সত্যিই এটা ঠিক করছি? একবার নিজের মনকে প্রশ্ন করে দেখবেন। মনের ভেতর থেকে উত্তর আসবে ‘না’। এটা ঠিক হচ্ছে না। এইভাবে প্রাকৃতিক পরিবেশ কে নষ্ট করা আমাদের কখনই উচিত নয়।

প্রাকৃতিক পরিবেশকে সুন্দর করতে অনেকেই এগিয়ে এসেছেন, তার মধ্যে এই স্পাইডারম্যান ও আছেন। না উনি কোন সিনেমার হিরো না, বা সমুদ্রতটে হঠাৎ করে স্পাইডারম্যান সাজা মানুষটিকে দেখে আপনি হয়তো ভাবতেই পারেন এখানে সিনেমার শুটিং চলছে কিন্তু না। আপনি যা দেখতে পাবেন সবটাই বাস্তব। বছর ৩৬ এই ক্যাফে কর্মীর মাথায় এসেছে দুর্দান্ত ভাবনাটি। বাচ্চাদের প্রিয় পছন্দের নায়ক স্পাইডারম্যান সেজে তিনি ইন্দোনেশিয়ার সমুদ্রতটের আবর্জনা পরিষ্কার করছেন। মহান এই ব্যক্তিটির নাম রুডি হারটোনোর। বাচ্চাদের কাছে ইনি স্পাইডার ম্যান হলেও সমাজের কাছে কিন্তু তারই কাজটাকে সুপার ম্যানের জায়গায় নিয়ে গেছে।

হঠাৎ করে তার এমন অদ্ভুত ধারনা মাথায় এলো কেন?এত পোশাক থাকতে তিনি হঠাৎ স্পাইডারম্যানের পোশাক পরে কেন সমুদ্রতটের আবর্জনা পরিষ্কার করতে গেলেন? এর উত্তরে তিনি বলেন স্পাইডারম্যান যেহেতু বাচ্চাদের কাছে একটা প্রিয় চরিত্র, তাই তাকে দেখে বাচ্চারা অনুপ্রাণিত হবে। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। তারা যদি এমন স্পাইডারম্যানের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও এগিয়ে আসে তাতে আমাদের সর্বোপরি সকলের কল্যাণ হবে। তাই তার এমন ধারনা কে কুর্নিশ জানাতে হয়।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026