দেশ

পুলওয়ামা কান্ডে লাভ কার? প্রশ্ন রাহুল গান্ধীর

অরূপ মাহাত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, জম্মু ও কাশ্মীরের রাস্তায় সেনা কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গিরা। ১০০ কেজি যুদ্ধসামগ্রী নিয়ে যাওয়ার সময় জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গিয়েছিল ৪০ জন সিআরপিএফ জওয়ানের। তারই এক বছর পর দেশ জুড়ে স্মরণসভা আয়োজন করছে গেরুয়া শিবির। নিজেদের দেশভক্তি প্রমাণ করতে সেনার উপর জঙ্গি হামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছে বিজেপি, এমন অভিযোগ শোনা গেল কংগ্রেসের প্রাক্তন সভাপতির গলায়।

কেরালার ওয়েনাডের সাংসদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুললেন পুলওয়ামা হত্যা নিয়ে। তিনি এদিন সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘পুলওয়ামা হত্যাকাণ্ড থেকে আসলে কে লাভবান হয়েছে?’ তিনি নাম না নিলেও অভিযোগের তীর যে বিজেপির দিকে সেকথা বুঝতে বাকী নেই কারো। এরপরই তিনি সরকারের দিকে প্রশ্নের তীর ঘুরিয়ে দেন। জানতে চান পুলওয়ামা কান্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে। এখনও তদন্ত রিপোর্ট কেন পেশ করা হলো না, সে বিষয়েও প্রশ্ন করেন তিনি।

এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে বিজেপি সরকার দেশের সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন তা-ও জানতে চান কংগ্রেসের সাংসদ। শুধু রাহুল গান্ধী নয়, পুলওয়ামা কান্ড নিয়ে বিজেপির রাজনীতির বিরোধিতা করেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিমও। তিনি বলেন, ‘এখন স্মরণসভা করার সময় নয়, দেশের সুরক্ষা ব্যবস্থা মজবুত করার সময়। দেশের সরকার স্মরণসভা না করে, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলুক।’

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026