গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের কেরালা রাজ্যের অন্তর্গত যে তিনজন ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল তাদের চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে। এবং তাদের একজন সুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসাধীন যে হাসপাতাল থেকে তাকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল বলে, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন।
গত মাসে তারা প্রত্যেকেই করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান নামক শহর থেকে ভারতে চলে আসেন। কিন্তু কিছু দিন পর তাদের শরীরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেলে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জানা গিয়েছে, এই ছোঁয়াচে এবং অতি দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি গত বছর ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরের এক মাংসের বাজার থেকে ছড়িয়েছে বলে আশংকা করা যাচ্ছে। এই ভাইরাসটি এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যার ফলে মৃত্যু ক্রমশ বেড়ে চলেছে। চীনে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীন ছাড়া যাতে বাইরের দেশ গুলিতে না ছড়ায় তার জন্য অন্য পথ খুঁজছেন চিকিৎসক মহল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এই ভাইরাসের নাম দিয়েছে, কোভিড-১৯। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১,৪০০ জনের। গত বৃহস্পতিবার, কলকাতায় এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মেলায় তাদের উপর নজর রাখা হচ্ছে। দুজনেই ব্যাংকক্ থেকে কলকাতায় এসেছেন বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…