আন্তর্জাতিক

প্রায় ৮৬০ ভোল্ট বিদ্যুতের ঝটকা দিতে পারে ভয়ঙ্কর ইল, রয়েছে আমাজনে

আমাজনে মেলে রহস্যে আবৃত জীববৈচিত্রের সন্ধান। কিছুদিন আগে দু’টি নতুন প্রজাতির ইলেকট্রিক ইলের (Electrophorus voltai) সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেগুলির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা চূড়ান্ত। বিজ্ঞানীদের দাবি, এই দু’টি নতুন প্রজাতির ইলেকট্রিক ইল এক ছোবলে ৬৫০ ভোল্ট থেকে প্রায় ৮৬০ ভোল্ট বিদ্যুতের ঝটকা দিতে পারে, ভয়ঙ্কর ইলের ছোবলে হতে পারে মৃত্যুও।

এই দু’টি নতুন প্রজাতির ইলেকট্রিক ইল প্রসঙ্গে ‘স্মিথসোনিয়াম ন্যাশনাল মিউজিয়াম’-এর (Smithsonian National Museum of Natural History) প্রাণীবিদ সি ডেভিড দে সান্টানা জানিয়েছেন, এই প্রজাতির ইল আমাজন অববাহিকায় বসবাস করছে গত ৫০ বছর ধরে। ইলেকট্রোফোরাস ভোল্টাই বা ইল সাধারণত ৬ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হয় আর এর ওজনে হয় ১৫ থেকে ২০ কেজি। নতুন এই দুই প্রজাতির ইল লম্বায় অনেকটাই বড় আর ওজনও বেশি।

নতুন এই দুই প্রজাতির ইল ৫০০-৮০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম,এদের শরীরে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রায় ১ অ্যাম্পিয়ার এবং বিদ্যুৎ প্রবাহ চলে ১-২ মিলি সেকেন্ড পর্যন্ত। শিকার ধরার সময় বা বিপদের সংকেত পেলে এরা আত্মরক্ষার জন্য এই বিদ্যুৎ এর ঝটকা দিয়ে শত্রুকে কাবু করে নিমেষে, প্রাণীবিদদের মতে, নতুন এই দুই প্রজাতির ইল আরও বেশি ক্ষিপ্র আর এদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা অনেক বেশি। প্রাণীবিদ সি ডেভিড দে সান্টানা জানান, ইলেকট্রোফোরাস ভোল্টাই (ইল) ছাড়াও, ইলেকট্রোফোরাস ভারি ও ইলেকট্রোফোরাস ইলেকট্রিকাস — এই দুই প্রজাতিও ক্রমশ বেড়ে চলেছে আমাজন অববাহিকায়। এই তিন প্রজাতির ডিএনএ-র গঠন পরীক্ষা করে তাদেরই উৎপত্তি, বৈশিষ্ট্য, বিদ্যুৎ তৈরীর ক্ষমতা ইত্যাদি বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026