বিদেশ সফরে কোন দল টেস্ট সিরিজ খেলতে গেলে তার আগে সেখানকার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। সেইরকম ভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের আগে ভারতীয় দল নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটিমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। হ্যামিল্টনের সেডন পার্কে আজ থেকে ম্যাচটি শুরু হয়েছে।
টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও এদিন ভারতীয় ব্যাটসম্যানরা সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেন। ৫ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় ভারতের। পৃথ্বী শ ও শুভমন গিল শূন্য এবং মায়াঙ্ক আগরওয়াল ১ রানে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় টেস্ট দলের দুই স্তম্ভ, চেতেশ্বর পূজারার ৯৩ এবং হনুমা বিহারীর ১০১ রানের উপর ভিত্তি করে ভারত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এছাড়া অজিঙ্কা রাহানে ১৮ রান করেন। আর কোন ভারতীয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…