কৌশিক পোল্ল্যে: কার্তিক আরিয়ান ও সারা আলির খান একসঙ্গে প্রথমবার বড়পর্দায় আসতে চলেছেন ‘লাভ আজ কাল’ ছবির মাধ্যমে। রিয়েল লাইফ এই কাপলের রিল লাইফ কেমিস্ট্রি কেমন হবে তা দেখতেই উৎসাহিত দর্শকরা। ট্রেলার রিলিজের পর থেকেই ছবিটি বেশ লাইমলাইটে আসে। বিশেষত কার্তিক ও সারার কিছু ঘনিষ্ঠদৃশ্য ছবির বাড়তি আকর্ষন হয়ে ওঠে। সারা আলির হট অবতারের সঙ্গে অঙ্গ মিলিয়ে বলিউডের টকলেট বয় কার্তিক; এ যেন খানিকটা বিরিয়ানির মধ্যে চিকেন লেগপিসের মতো। তবে এই ইস্যুতেই চোখ রাঙাল ভারতীয় সেন্সর বোর্ড।
ছবি মুক্তির মাত্র দুদিন আগেই ঘটল এই বিপত্তি। রিলিজের ক্ষেত্রে সেন্সরের এ/ইউ সার্টিফিকেট পেলেও ছবি থেকে ছেঁটে ফেলতে হয়েছে বেশ কিছু ঘনিষ্ঠদৃশ্য। অন্তরঙ্গ অবস্থার বহু সিন কেটে সংক্ষিপ্ত করতে হয়েছে সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু ডায়লগে অপ্রীতিকর শব্দ ব্যবহার করায় সেগুলি বিপ করা হয়েছে এবং অন্তরঙ্গতার পর নগ্ন সারাকে বেশ কিছু দৃশ্যে ব্লার রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছবির শালীনতা বজায় রাখতে সবরকম নির্দেশ ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ছবি রিলিজের মাত্র দুদিন আগে মুভিটির উপর এই ঘটনার কোনো কুপ্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। আগামীকাল অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডের দিন এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…