শিগগির শেষ হবে আমিরের ব্রেক, খুব শীঘ্রই সিনেমা হলে ফিরবে গজনী

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আমির খানের এখন কিছুটা খারাপ সময় চলছে। লাল সিং চাড্ডা সিনেমার পরে কয়েকদিনের জন্য বিরতি নিয়েছেন আমির খান। এই ছবিটি বক্স অফিসে একেবারেই জনপ্রিয় হতে পারেনি। আমির খানের বেশ কয়েকটি সিনেমা ফ্লপ গিয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে কিছুটা হলেও চাপে রয়েছেন আমির খান নিজেও। শাহরুখ খান যেভাবে কাম ব্যাক করেছেন, সেরকম একটা কাম ব্যাকের অপেক্ষায় রয়েছেন আমির খান। শোনা যাচ্ছে আর এস প্রসন্নের সাথে স্প্যানিশ ফিল্ম ক্যাম্পেওনের হিন্দি রিমেকে কাজ করবেন তিনি। পরবর্তীতে এই প্রজেক্ট আটকে গেলেও, আমির খান সম্প্রতি তার পরবর্তী সিনেমা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। শোনা যাচ্ছে আমির খান শীঘ্রই তার ব্রেক শেষ করতে চলেছেন। খবর আসছে যে আমির খান তার ২০০৮ সালের ছবি গজনীর সিকুয়েল এর উপরে কাজ শুরু করেছেন। এই ছবিটি খুব শীঘ্রই আসবে বলে মনে করা হচ্ছে।

পিপিং মুনের রিপোর্ট অনুযায়ী, আমির খান কিছুদিন আগে হায়দ্রাবাদে গিয়েছিলেন এবং সেখানে তেলেগু প্রযোজক অল্লু অরবিন্দের সঙ্গে দেখা করেছেন তিনি। তার আসন্ন প্রজেক্ট নিয়ে এই বৈঠক করেছিলেন তিনি। শোনা যাচ্ছে আমির খানের এই পরবর্তী প্রজেক্ট হবে গজনী ২। এমন খবর রয়েছে যে, আমির আগামী বছরের জন্য বড় কিছু পরিকল্পনা করেছেন। অল্লুর সঙ্গে গজনী সিনেমার সিকুয়েল নিয়ে কাজ শুরু করেছেন তিনি।

আমির খান এবং অল্লু অরবিন্দ তিন মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা করেছেন। এর ফলে বোঝাই যাচ্ছে তারা একে অপরের সাথে কিছু একটা কাজ করছেন। আপাতত এই বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য না আসলেও, গজনী ২ যদি তৈরি হয়, তাহলে সকলের চোখ থাকবে সেই ছবির উপরে। এই ছবির প্রথম পার্ট জনগণ বেশ পছন্দ করেছিল। তাই এই ছবিটি আবারও সুপার হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। গজনি আমির খানের ক্যারিয়ারের অন্যতম সুপার হিট সিনেমা। সুরিয়া এবং অাসিনের গজনী চলচ্চিত্রের অফিসিয়াল হিন্দি রিমেক ছিল সেই সিনেমাটি যেটি এসেছিল ২০০৫ সালে। তারপরে আমির খান এই ছবিটি করে নতুন ভাবে নিজের ক্যারিয়ার শুরু করেন।

মনে করা হচ্ছে আমির খান শাহরুখ খানের মতোই একটা ব্রেক খুঁজছেন অনেকদিন ধরে। চার বছর বিরতির পর পাঠান নিয়ে যেভাবে ফিরেছেন শাহরুখ খান, তা ছিল শাহরুখ খানের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। ধুম থ্রি করার সময় আমির খান সমর এবং সাহির চরিত্রে কিছু একটা করতে চেয়েছিলেন বলে খবর। আদিত্য চোপড়ার সঙ্গে এই বিষয়ে একটা আলোচনাও করেছিলেন তিনি। এখন আমের একটি এমন স্ক্রিপ্ট খুঁজছেন যাতে তিনি পাওয়ারফুল অ্যাকশন করার সুযোগ পেয়ে যান। আমির খানের শেষ দুটি ছবি থাগস অফ হিন্দুস্তান এবং লাল সিং চাড্ডা বক্স অফিসে ব্যাপকভাবে ফ্লপ করে। এর আগে আমিরের জীবনের সবথেকে ফ্লপ সিনেমা ছিল মঙ্গল পান্ডে: দা রাইজিং।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026