কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একসাথে অনেকগুলি প্রকল্প পরিচালনা করছে। এই স্কিমগুলির মাধ্যমে, সরকার জনগণকে তাদের স্বার্থের কথা মাথায় রেখে সাহায্য প্রদান করে। এরই ধারাবাহিকতায় সরকার কন্যাদের জন্য অনেক পরিকল্পনাও চালাচ্ছে। এর পাশাপাশি কন্যাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা করা হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনাও এর মধ্যে একটি। কন্যার বয়স যদি ১০ বছরের কম হয় তবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে আপনি নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা এই মুহূর্তে ভারত সরকারের সব থেকে বেশি সুদ দেওয়া যোজনা। এই যোজনায় বর্তমানে সরকার সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারি থেকে মার্চ কোয়াটারের জন্য এই প্রকল্পের সুদের হার ৭.৬ শতাংশ হতে চলেছে বলে জানা যাচ্ছে। এই সুদ সম্পূর্ণরূপে সরকার সমর্থিত এবং সেই কারণেই ভারতের সাধারণ মানুষের জন্য এই প্রকল্প বেশি লাভজনক হয়ে উঠতে পারে। এই প্রকল্পটি একটি মেয়ের পিতামাতাকে তার ভবিষ্যত সুরক্ষিত করতেও সাহায্য করে।
এই প্রকল্পের অধীনে, অভিভাবকের মাধ্যমে ১০ বছরের কম বয়সী মেয়ে শিশুর নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। মেয়ে শিশুর বয়স ১৮ হলেই সে নিজে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যাবে। একটি পরিবারের সর্বোচ্চ দুই মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে। তবে যদি কোনো পরিবারে এক জোড়া যমজ বা তিমোজ কন্যা থাকে তাহলে, দুটির বেশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে খোলা যেতে পারে এবং সহজেই অন্য ব্যাঙ্কের শাখা বা পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে। এই স্কিমে বিনিয়োগের সময়কাল ১৫ বছর এবং মেয়াদপূর্তির সময়কাল ২১ বছর। একটি আর্থিক বছরে এই অ্যাকাউন্টে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে। পাশাপশি, এই অ্যাকাউন্ট খুললে একাউন্ট হোল্ডাররা আয়কর আইনের ক্ষেত্রেও অতিরিক্ত ছাড়ের সুবিধা পেয়ে থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…