খেলা

Team India: T20 ক্রিকেটে রবীন্দ্র জাদেজার বদলি পেল ভারত, বিধ্বংসী বোলিংয়ের সাথে করছেন ব্যাট হাতে চরম দংশন

ভারতীয় ক্রিকেট দলের রবীন্দ্র জাদেজার বিকল্প যে এভাবে আসবে তা হয়তো উপলব্ধি করতে পারেননি কেউই। বিশ্বকাপের প্রাক্ মুহূর্তে চোট পেয়ে দল ছাড়া হয়েছিলেন ভারতীয় দলের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সেই সময় বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছিল যে, কিভাবে ভারতীয় দল রবীন্দ্র জাদেজার বিকল্প অলরাউন্ডার খুঁজে পাবে? তবে সময়ের স্রোতে গা ভাসিয়ে সেই প্রশ্নের উত্তর নিঃসন্দেহে পেয়ে গেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

হ্যাঁ, আজ আমরা রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার অক্ষর প্যাটেলকে নিয়ে আলোকপাত করতে চলেছি। জাদেজার অনুপস্থিতিতে যখন অক্ষর প্যাটেলকে ভারতীয় একাদশে সুযোগ দেওয়া হয়েছিল তখন প্রশ্ন উঠেছিল যে, আদৌ কি অক্ষর প্যাটেল সেই সম্মানের যোগ্য? অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলংকা সিরিজে তার প্রমান দিয়েছেন অক্ষর প্যাটেল। সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় তার তিনি দৃষ্টান্ত তৈরি করেছেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে “ম্যান অফ দ্যা সিরিজ” নির্বাচিত হয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।

অক্ষর প্যাটেল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে মোট ৩ উইকেট নিয়েছেন এবং বল হাতে খুব খুব মিতব্যয়ী প্রমাণিত হয়েছেন। এমনকি অতিরিক্ত সময় খরচ না করে দ্রুত ওভার শেষ করেন তিনি। মাঝের ওভারে যখনই অধিনায়ক হার্দিকের উইকেটের প্রয়োজন হয় তখন তিনি অক্ষর প্যাটেলের স্থান পরিবর্তন করান। বোলিং ছাড়াও টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। অক্ষর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩১ রান, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ রান এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ২১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। এক কথায়, টি-টোয়েন্টি সিরিজে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি অনুভব করতে দেননি ভারতের এই তরুণ অলরাউন্ডার। 

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026