স্পেশাল পদ্ধতিতে খুব সহজেই গালে ডিম্পেল বানাচ্ছেন এক যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান যুগে আট থেকে আশি সবার ফেভারিট বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্বজুড়ে জনপ্রিয় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। অনেকেই এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট এতটাই ভালবাসে যে প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ধরনের ছবি বা রিল ভিডিও পোস্ট করে থাকেন। কারুর ট্যালেন্ট এবং সৌন্দর্য দুই থাকলেই, সে সোশ্যাল মিডিয়ার সুপারস্টার। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় না এমন কোনো ভিডিও হয়তো নেই। বিনোদন থেকে শুরু করে ইনফরমেশন বা বিউটি টিপস সবই পাওয়া যায় এই সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে হয়তো আপনারও সৌন্দর্য বৃদ্ধি হতে পারে।

সাধারনত মানুষের ডিম্পেল থাকলে তাকে বেশি সুন্দর দেখতে লাগে বলে মনে করা হয়। অনেকেই গালের এই ডিম্পেলকে বিউটি স্পট বলে থাকে। মনে করা হয় হাসার সময় এই বিউটি স্পট সামনের মানুষকে আকর্ষিত করে। শাহরুখ খান থেকে শুরু করে প্রীতি জিন্তা এবং অনেক সুন্দরী বলিউড তারকাদের এই ডিম্পেল আছে। তবে মুখের গড়ন জন্মগত হওয়ায় কেউ আগে থাকতে নির্ধারন করতে পারে না তার ডিম্পেল থাকবে নাকি। যাদের নেই তারা হয়তো মনে করেন, ডিম্পেল থাকলে তাকে অনেক সুন্দরী দেখতে হত। তবে আপনাকে যদি বলি আপনি চাইলেই খুব সহজে নিজের গালে ডিম্পেল বানাতে পারবেন। কি, শুনে বিশ্বাস হলো না তো! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে নিজের গালে ডিম্পল বানানোর ভিডিও পোস্ট করেছে এবং বলাবাহুল্য তা চোখের নিমেষে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই মেয়েটি একটি পার্মানেন্ট মার্কার দিয়ে নিজের গালে ডিম্পেল বানাচ্ছেন। শুনে অবাক লাগলেও, এটাই সত্যি। ভিডিও প্রথমে দেখা গিয়েছে ওই মেয়েটি একটি কালো কালির পার্মানেন্ট মার্কার নিয়ে নিজের গালে ছোট্ট একটি দাগ কেটেছেন। তারপর সঙ্গে সঙ্গেই আঙুল দিয়ে ঘষে মার্কারের দাগটিকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আঙ্গুল দিয়ে গালে ঘষার পর রীতিমতো উবে যায় মার্কারের কালি এবং হাসির সাথে চমকে ওঠে ওই মেয়েটির গালের ডিম্পেল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ১৯ লাখের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখেছেন এবং ইতিমধ্যেই ভিডিওতে ১ লাখের বেশি মানুষ লাইক করেছেন। পাশাপাশি প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন। অনেকে মন্তব্য করে জানিয়েছেন যে ওই মেয়েটির আগে থাকতেই ডিম্পেল ছিল। মার্কার দিয়ে বানানো ভিডিওটি সম্পূর্ণ নকল। তবে আবার অনেকে মেয়েটির ক্রিয়েটিভিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আপনি যদি এখনও অব্দি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন এবং বাড়িতেই একবার ট্রাই করে দেখুন আপনার গালেও ডিম্পেল ফুটে ওঠে নাকি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026