করিশ্মা কাপুরের মুখ দেখতে চান না ঐশ্বর্য রায় বচ্চন, জানুন আসল কারণ

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। তো আবার মাঝে মাঝে কোনো পুরনো সম্পর্কের বিতৃষ্ণার চাপা রাগ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যায়। তবে বলি মহলে এমন কিছু সম্পর্কের গুঞ্জন রয়েছে, যা নিয়ে সবাই জানলেও, কেউ মন্তব্য করতে চায় না। বলিউড প্রেমীরা মোটামুটি সকলেই অভিনেত্রী করিশ্মা কাপুরকে চেনেন। এককালে তিনি বেশকিছু সুপারহিট বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার মতো সিনেমা করেছিলেন। বলিউডে তাঁর অবদানের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় বলিউড তারকারাও তাকে বেশ সম্মান করেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে করিশ্মা কাপুরের সাথে জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন সম্পর্ক খুব একটা ভালো নয়। এমনকি তারা একে অপরের মুখ দেখতেও চান না। কিন্তু কেন? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

শুনে অবাক লাগলেও, এটাই সত্যি। একেবারে সাপে-নেউলের মত সম্পর্ক ঐশ্বর্য রায় এবং করিশ্মা কাপুরের মধ্যে। বলিউডের দুই স্বনামধন্য অভিনেত্রী একে অপরের মুখ অব্দি দেখতে চান না। তারকাদের এমন বিতর্কিত সম্পর্ক নতুন কিছু নয় অবশ্য। তবে একই গ্ল্যামার ওয়ার্ল্ডের দুই তারকা অভিনেত্রীর মধ্যে এমন সম্পর্ক হয়তো খুবই কম দেখা যায়। কিন্তু কেন তাদের মধ্যে এমন সম্পর্ক? আসলে তাদের এমন সম্পর্কের জন্য দায়ী তৃতীয় একজন। আর তিনি কেউ নন অমিতাভ পুত্র বা ঐশ্বর্যের স্বামী অভিষেক বচ্চন।

ঐশ্বর্য রায়ের সাথে সালমান খানের সম্পর্কের খবর মোটামুটি সকলেই জানেন। তবে অনেকেই হয়তো জানেন না বলিউডের আরেক প্রাক্তন জুটির গল্প। আসলে ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে হওয়ার আগে, করিশ্মা এবং অভিষেকের বিয়ে স্থির হয়ে গিয়েছিল। চুটিয়ে প্রেম করতেন অভিষেক করিশ্মা জুটি। গোটা বলিউড মহল তাদের এই সম্পর্কের কথা জানতো। এমনকি কাজের বিয়ের দিনক্ষণ অব্দি স্থির হয়ে গেছিল। তবে এই সম্পর্ক শেষ মুহূর্তে গিয়ে আর পরিণতি পায়নি।

জানা যায়, অভিষেক বচ্চন এবং করিশ্মা কাপুরের মধ্যে বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যাওয়ার পর এনগেজমেন্টের ঠিক কিছুদিন আগে বচ্চন এবং কাপুর পরিবারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বচসা হয়। পারিবারিক বচসার কারনে সম্পর্কের ইতি ঘটে অভিশেক এবং করিশ্মার মধ্যে। আর তার মধ্যেই অভিষেক বচ্চন হঠাৎ করেই ঐশ্বর্য রায়কে বিয়ে করে নেয়। এখন অব্দি মাঝে মাঝে করিশমা কাপুর জানান তিনি তার “পুরনো ভালোবাসাকে” ভুলে যাননি। আর সেই জন্যই ঐশ্বর্য রায় করিশ্মা কাপুরকে খুব একটা সহ্য করতে পারেন না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026