ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কারনে এবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সোনার দাম। আন্তর্জাতিক মার্কেটে ধীরে ধীরে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়ছেন সাধারণ মানুষ। কলকাতা সহ সারা ভারতে বৃদ্ধি পেতে শুরু করেছে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। শুক্রবারের পর শনিবার থেকে আবারো সোনার দাম ঊর্ধ্বমুখী।
বর্তমান গোল্ড এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, বিশ্ব মার্কেটে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই নিরিখেই বাড়তে শুরু করেছে ভারতের সোনার দাম।এই মুহূর্তে কলকাতায় সোনার দাম ১ গ্রামে ৫,২৮০ টাকা। যদিও এটা ২৪ ক্যারেট সোনার দাম।
অন্যদিকে, কলকাতায় ২২ ক্যারেট সোনার বর্তমান দাম গ্রাম প্রতি ৪,৮৪০ টাকা। শুক্রবার এই দুইয়ের দাম ছিল যথাক্রমে ২৪ ক্যারেট – গ্রাম প্রতি ৫,২০৪ টাকা। এবং ২২ ক্যারেট – গ্রাম প্রতি ৪,৭৭০ টাকা।
সেই হিসাবে এখন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮,৪০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৮০০ টাকা। শেষ বৃহস্পতিবার এই সোনার দামে কমতি লক্ষ্য করা গেছিল। তারপর থেকে একধাক্কায় ১,১০০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। যার ফলে এখন মাথায় হাত সাধারণ মানুষের। যারা সোনায় ইনভেস্ট করতে চান, তারাও এখন ইনভেস্টমেন্ট থেকে দূরেই থাকুন, কারণ এই সময়ে যেভাবে দাম উপর নীচ হচ্ছে, তাতে ইনভেস্টমেন্ট আপনার পক্ষে যেকোনো সময়েই ক্ষতিমূলক হতেই পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…