বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী নৃত্যশিল্পী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা প্রায় কোনো ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে আলিশা নামের এক যুবতীকে হিট হরিয়ানভি গান ‘বাহু কালে কি’র তালেই বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘ডান্স উইথ আলিশা’ নামের ইউটিউব চ্যানেল থেকে তার এই নাচের ভিডিওটি ২ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যেটি ৫ কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওতে নৃত্য পরিবেশনের সময় সাদা ও শ্যাওলা রঙের সালোয়ার কামিজেই ছিলেন আলিশা। তার নাচ দেখে নেটজনতার একাংশের মত, তিনি নিজের নাচের প্রতিভার সূত্র ধরে টেক্কা দিয়েছেন হরিয়ানভি, জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীকেও। আপাতত, আলিশার এই নাচের ভিডিওটি পুনরায় ভাইরাল হতেই আবারো চর্চায় স্বপ্না চৌধুরী।
আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…
Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…
সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…
কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…
ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…
ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…