শ্রেয়া চ্যাটার্জি : কোকাকোলা, থামস আপ মাজা, স্প্রাইট কত সফট ড্রিংকসই আমরা খেয়ে বোতল গুলি ডাস্টবিনে ফেলে দি। কিন্তু শ্রীরঙ্গপত্তন এর জ্যোতি নিবাস বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রী শবনম এই ফেলে দেওয়া বোতল গুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলিকে গাছ লাগানোর উপযুক্ত জায়গা করে সুন্দর করে ঘর সাজিয়েছে। যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। সে গত তিন বছর ধরে এই কাজটি করে চলেছে। এ কাজটি অবশ্য শিখেছে সে তার মায়ের থেকে। সে শুধু নিজের বাড়ি সাজিয়েছে তাই নয়, সে সুন্দর করে আশেপাশের লোকজন কেউ এগুলি উপহার স্বরূপ দিয়েছে। গোটা শহরকে সে প্রায় হাজারেরও বেশি এমন গাছ লাগানোর প্লাস্টিকের বোতলের পাত্র উপহার দিয়েছে।
শবনম আসলে আঁকতে খুব ভালবাসে। সে এইরকম প্লাস্টিকের বোতলের উপরে একদিন রঙ করছিল, তা দেখে তার মা তাকে বলে যে শুধু শুধু বোতল গুলিকে রং না করে সে এগুলির মধ্যে মাটি দিয়ে ছোট ছোট গাছের চারা লাগাতে পারে। আর ব্যাস, যেমন ভাবা তেমনি কাজ। ছোট্ট মেয়েটি তার মায়ের কথা শুনে ওই প্লাস্টিকের বোতল গুলিকে কেটে সুন্দর করে, রং করে তার মধ্যে মাটি দিয়ে ছোট ছোট গাছের চারা লাগাতে শুরু করলো।
আরও পড়ুন : ফুসফুসের রোগ, অক্সিজেন সিলিন্ডার নিয়ে পরীক্ষা দিতে গেল এই ১৬ বছরের কন্যা
এই ছোট বাচ্চাটি আমাদেরকে শেখাচ্ছে কিভাবে প্লাস্টিকের পদার্থ গুলিকে আমরা আবার পুনর্ব্যবহার করতে পারি। যা সত্যিই শিক্ষণীয়। শবনম এর লক্ষ্যও সে প্রায় ১০,০০০ এইরকম প্লাস্টিক বোতলে গাছের উপযুক্ত পাত্র তৈরি করবে। আসুন শবনমের মতো আমরাও এগিয়ে আসি। পঞ্চম শ্রেণীতে পড়া ঐটুকু মেয়ে যদি এত কিছু করতে পারে, তবে আমরা কেন পারব না? আমাদের মিলিত চেষ্টায় হয়তো পৃথিবী থেকে প্লাস্টিক নামক বস্তুটি একদিন উধাও হয়ে যাবে। পৃথিবী আবার দূষণমুক্ত হবে, তাতে কিন্তু আখেরে লাভবান আমরাই হব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…