পুলওয়ামা হত্যার জবাব দিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছিল ভারত। সেই ঘটনার এক বছর পূর্ণ হলো সবে। এখনও দগদগে রয়েছে ক্ষত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হানা দিয়ে ভুল করে বিমান নিয়ে পাক সীমানায় ঢুকে পড়েন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপরের কয়েক দিন প্রতিটি ভারতবাসীর অন্তরে বিরাজ করেছিলেন তিনি।
আশা আকাঙ্খার দোলাচল সরিয়ে বেশ কিছুদিন পর অভিনন্দনকে মুক্তি দিয়েছিল পাক সেনাবাহিনী। এরমধ্যেই অভিনন্দনের জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপর্যয়। নারকীয় অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল তাকে। পাক সেনার দাবি মতো, পাকিস্তানের মাটিতে বিমান ভেঙে পড়ার পর স্থানীয় মানুষের আঘাতেই পাঁজরের হাড় ভেঙেছিল অভিনন্দনের। কিন্তু ঘটনার এক বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় বায়ুসেনার আধিকারিক জানিয়েছেন, পাক জেলের মধ্যে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল অভিনন্দনের উপর।
আরও পড়ুন : দিল্লির হিংসায় মৃত্যু ৩৮, গঠিত হল দু’টি বিশেষ তদন্তকারী দল
পাক বাহিনীর অত্যাচারেই ভারতীয় সেনার উইং কমান্ডারের পাঁজরের হাড় ভেঙেছিল বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে, পাক জেলে বন্দি থাকা অবস্থায় অভিনন্দন ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে সেই ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি দাঁড়িয়েও স্ত্রীর সঙ্গে মজা করতে দেখা যায় অভিনন্দনকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…