বিনোদন

প্রায় ৮ ঘণ্টা জেরা, সুশান্তের মৃত্যু নিয়ে তথ্য ফাঁস করলো বান্ধবী রিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৫ দিন। তবে পুলিশ তদন্ত শুরু করতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রেমিকা রিয়া চক্রবর্তী কে প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বেশ কিছু তথ্য। দীর্ঘদিন একসাথে ছিলেন তারা। চলতি বছরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জানা গিয়েছে মৃত্যুর কয়েকদিন আগেই তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং আলাদা থাকতে শুরু করেন রিয়া।

রিয়ার ফোন স্ক্যান করে তাদের ব্যক্তিগত মেসেজ, ছবি, ভিডিও পাওয়া গেছে। এও জানা গিয়েছে ঝগড়া হওয়ার পরেও তাদের মধ্যে কথা হত। শুধু তাই নয় মৃত্যুর আগের রাতেও শেষ ফোন রিয়াকেই করেছিলেন সুশান্ত। তবে রিয়া পুলিশকে জানিয়েছে কিছুদিন ধরেই সুশান্তের আচরণে পরিবর্তন এসেছিল। অবসাদ কাটানোর চিকিৎসা চললেও ওষুধ খেতে চাইতেন না তিনি। এই একই কথা জানিয়েছিলেন রিয়ার ঘনিষ্ঠ বন্ধু, লেখিকা সুহৃতা সেনগুপ্তও।

অন্যদিকে মুম্বাই পুলিশের তরফে খুব শীঘ্রই ডাক পাঠানো হবে প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশরাজ ফিলমস কে। এর আগে একটি সাক্ষাৎকারে সুশান্ত জানিয়েছিলেন সিনেমা জগতের প্রথম দিকে তাদের সাথে তিনটি ছবি করার চুক্তি হয়েছিল তার। যার মধ্যে দুটি বাস্তবায়িত হলেও তৃতীয় ছবিটি আর করা হয়নি। কিন্তু সেই তৃতীয় ছবিকেই টোপ বানিয়ে প্রায় ১১ মাস অন্য কোনো ছবিতে সই করতে দেননি আদিত্য চোপড়া। যার ফলে পরপর হাতছাড়া হয়ে যায় ‘রামলীলা’ ও ‘বেফিকরে’র মতো সিনেমা। তবে শীঘ্রই খতিয়ে দেখা হবে সমস্ত চুক্তিপত্র।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026