খেলা

Virat Kohli: ‘মিস ইন্ডিয়া’ থেকে শুরু করে ব্রাজিলিয়ান অভিনেত্রী, দেখুন কত নারীর আবির্ভাব ঘটেছে কোহলির জীবনে

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এই মুহূর্তে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছেন। তবে বর্তমানে তিনি তার ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন। গোটা পৃথিবীতে ক্রিকেট জগতে উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলির অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। সেই তালিকায় সবচেয়ে বেশি রয়েছে নারী ভক্তের সংখ্যা। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিবাহ করলেও বিরাটের সাথে নাম জড়িয়েছে একাধিক নারীর। চলুন জেনে নেওয়া যাক, কারা রয়েছেন সেই তালিকায়-

১. জেন ডায়াস: প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’ জেন ডায়াসের নামের সঙ্গে একদা নাম জড়িয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। ২০০৭ সালে মিস ইন্ডিয়া নির্বাচিত হওয়া এই নারী বিরাট কোহলিকে মন দিয়ে বসেছিলেন বলে দাবি করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে। যদিও বিরাট কোহলির চেয়ে বয়সে কয়েক বছরের বড় ছিলেন জেন ডায়াস। তবুও ‘প্রেমে না মানে বয়স’ প্রবাদটি সত্য প্রমাণিত হয়েছিল সেই সময়।

২. তামান্না ভাটিয়া: দক্ষিণের সুপারস্টার তামান্না ভাটিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন পুরুষ খুঁজে পাওয়া এক কথায় অসম্ভব। একসময় দক্ষিণের এই অভিনেত্রীর সঙ্গে বিরাট কোহলির প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১২ সালে এই ঘটনা ঘটলেও দুজনের পক্ষ থেকে কোনরকম মন্তব্য সামনে আসেনি। বর্তমানে তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতের সিনেমার পাশাপাশি বলিউডেও তীব্র জনপ্রিয়তা অর্জন করেছেন।

৩. ইজ়াবেল লেইট: শুধুমাত্র ভারতীয় অভিনেত্রীদের প্রেমে পড়েননি বিরাট কোহলি। তার এই তালিকায় রয়েছেন ব্রাজিলের অভিনেত্রী ইজ়াবেল লেইটের নাম। ২০১২ সালে মুক্তি পাওয়া আমির খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘তলাশ’ ছবিতে অভিনয় করেছিলেন ব্রাজিলের অভিনেত্রী ইজ়াবেল লেইট। সূত্রের খবর, সেই সময় এই ব্রাজিলের অভিনেত্রীর প্রেমে মজেছিলেন বিরাট কোহলি। এক সময় ইজ়াবেল লেইটও স্বীকার করেছিলেন যে, বিরাটের সাথে বছর দুয়েকের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026