নিউজ

7th pay commission : একলাফে মাইনে বাড়বে ২৬ হাজার টাকা, মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিল কেন্দ্রীয় সরকার

এবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা শীঘ্রই তাদের বেতন সংক্রান্ত একটি সুখবর পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই মাসে কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ DA এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। রিপোর্ট অনুসারে, যদি এই ফ্যাক্টর বাড়ানো হয় তাহলে ন্যূনতম বেতন ১৮০০০ থেকে হয়ে যাবে ২৬,০০০। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার দোলের পরে মার্চ মাসে এই ফ্যাক্টর এবং মহার্ঘ ভাতা সংশোধন করতে পারে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। এর অর্থ হলো কেউ যদি ১৫,৫০০ টাকা বেসিক স্যালারি পান তাহলে তার মোট বেতন হবে ৩৯,৮৩৫ টাকা। রিপোর্ট অনুযায়ী কর্মচারীরা এখন ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশ বৃদ্ধি হতে পারে। এই বৃদ্ধির কারণে ২৬ হাজার টাকা। মহার্ঘ ভাতা এবং ডিআর প্রতি বছরে দুবার সংশোধিত হয়। এর আগে সরকার সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সরকারি কর্মচারীদের। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লাখ পেনশনভোগী উপকৃত হয়েছেন।

DA ৪% বৃদ্ধি করার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ হয়েছিল। যদিও এর আগে সরকার সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে মার্চ মাসে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ৩৪ শতাংশ করেছিল। এর পাশাপাশি ১৮ মাসে মহার্ঘ ভাতা বকেয়া সংক্রান্ত কোনো খুশির খবর কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে পারে। যদিও এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন বক্তব্য রাখা হয়নি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026