নিউজ

Train cancelled in Sealdah Division: ৬ দিন বাতিল থাকবে শিয়ালদহ শাখার প্রচুর ট্রেন, দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আজ শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে একাধিক ট্রেন। কল্যাণী এবং নৈহাটি স্টেশনের মধ্যে তৃতীয় লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য নন ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে। আর সেই কারণে বাতিল থাকবে অনেক লোকাল ট্রেন।

আজ শুক্রবার ২১টি আপ এবং ২১ টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও, ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকার পাশাপাশি ৬টি দূরপাল্লা ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কর্মব্যস্ত দিনে ট্রেন বাতিল থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। এই ৬ দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে, জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আজ শুক্রবার যে সমস্ত ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে আপ লোকাল ট্রেন হল ৬টি কল্যাণী সীমান্ত লোকাল, ৬টি নৈহাটি লোকাল, ২ কৃষ্ণনগর লোকাল, ১টি রানাঘাট, কাটোয়া, বর্ধমান লোকাল এবং ২টি ব্যান্ডেল লোকাল। এছাড়া ডাউন ট্রেনের মধ্যে রয়েছে কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, বর্ধমান, ব্যান্ডেল, শান্তিপুর এবং নৈহাটি লোকাল। বাকি ৫ দিনও এই ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়া ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে বেশ কিছু ট্রেনের। সেই ট্রেনগুলো হল গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-গোরখপুর এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-যোগবাণী এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেস। ডাউন গোড্ড-শিয়ালদা মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি দমদম-দক্ষিণেশ্বর- ডানকুনি হয়ে যাতায়াত করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026