বিনোদন

বাপ্পি লাহিড়ী না থাকলে মিঠুন চক্রবর্তীকে কেউ চিনতেন না : শান্তনু মৈত্র

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরেই না ফেরার দেশে পাড়ি দিলেন সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র বাপ্পি লাহিড়ী। চলতি মাসেই সঙ্গীত জগত হারালো তাদের তিন নক্ষত্রকে। লতা মঙ্গেসকরের শোক কাটতে না কাটতেই আরও দুই রত্নকে হারালো ইন্ডাস্ট্রি। বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে গায়কের। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাধারণ থেকে তারকা সকলেই। সম্প্রতি গায়কের প্রয়াণে শোক প্রকাশ করে কিছু কথা বললেন শান্তনু মৈত্র।

সম্প্রতি ভারতীয় সঙ্গীত পরিচালক ও সুরকার শান্তনু মৈত্র আনন্দবাজারকে জানিয়েছেন, ভীষণরকম প্রাণবন্ত মানুষ ছিলেন বাপ্পি লাহিড়ী। তিনি হইহই করে থাকতে ভালবাসতেন। পরপর তিন নক্ষত্র পতনে ভীষণভাবে শোক পেয়েছেন শান্তনু মৈত্র নিজেও।

তিনি জানিয়েছেন, খুব কাছ থেকে গায়ককে চিনতেন তিনি। তিনি গান গাইলেই চারিদিকে থাকতো অনেক বাদ্যযন্ত্র আর একরাশ প্রাণশক্তি। তার কথায়, তার বানানো সমস্ত গান শুনতেন তিনি। খারাপ লাগলে হালকা ভাবে বুঝিয়ে দিতেন। অন্যদিকে ভাল লাগলে বলতেন, বাড়িতে আসার কথা, জমিয়ে খাওয়া-দাওয়ার কথা।

তিনি আরো বলেন, বাপ্পি লাহিড়ীর গানের সুরে পা মেলাতে গিয়ে নতুন ডান্স স্টেপ আবিষ্কার করে ফেলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ‘নমকহালাল’ ছবির ‘পাগ ঘুঙরু বান্ধ’ গানের দৃশ্যটাই তার জলজ্যান্ত উদাহরণ।

এরপরই তিনি বলেন, বাপ্পি লাহিড়ী না থাকলে মিঠুন চক্রবর্তীকে কেউ আবিষ্কার করতে পারতেন না। ‘আই অ্যাম এ ডিস্কো ডান্সার’, বা ‘ইয়াদ আ রহা হ্যায় তেরা প্যায়ার’ তার অন্যতম উদাহরণ। বাপ্পি লাহিড়ীর গানের হাত ধরেই মিঠুন চক্রবর্তী বলিউডের মিঠুনদা হয়ে উঠেছিলেন, তা বলাই বাহুল্য। এমনকি তিনি এও জানান, সবসময় নতুন প্রতিভাদের সামনে এগিয়ে দেওয়ার জন্য উদ্যোগী ছিলেন তিনি।

টলিউড থেকে বলিউড রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন গায়ক। প্রতিমুহূর্তে নতুন নতুন সৃষ্টি করেছেন তিনি। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘তখন তোমার একুশ বছর বোধহয়’ গানটি মানানসই হবে তা বাপ্পি লাহিড়ী ছাড়া আর কারোর মাথাতেই আসেনি, এ কথা জানালেন শান্তনু মৈত্র নিজেই। তার চলে যাওয়া যে এক অপূরণীয় ক্ষতি, তা নিঃসন্দেহে বলা চলে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026