বিনোদন

Kuler Achar: হিটলার শাশুড়ি ও অলস বর, আসছে মিঠির সংসার ‘কুলের আচার’

পদবীই হল সমস্ত সমস্যার সূত্রপাত। বিয়ের পর পদবী বদলাতে না চাওয়ায় মিঠির জীবনের শুরু হয় নানা সমস্যা। পরিচালক সুদীপ দাসের আসন্ন ছবি ‘কুলের আচার’ বলবে সেই গল্প। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জী, ইন্দ্রানী হালদার, নীল মুখোপাধ্যায়কে। এই ছবিতে প্রথম বিক্রম চ্যাটার্জীর বিপরীতে দেখা মিলবে মধুমিতা সরকারের।

সম্প্রতি এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের লুক প্রকাশ্যে এসেছে সকলের। একেবারে সাদামাটা মধ্যবিত্ত পোশাকে দেখা মিলেছে কলাকুশলীদের। সুতির কিংবা হ্যান্ডলুম শাড়িতে দেখা গিয়েছে মধুমিতাকে। একেবারে সাধারণ টি-শার্ট কিংবা সুতির কুর্তায় ছিলেন বিক্রম চ্যাটার্জী। মধ্যবিত্ত বাড়ির বাবা-মা ঠিক যেমন হন, তেমন লুকেই দেখা মিলেছে নীল মুখোপাধ্যায় ও ইন্দ্রানী হালদারের। ছবিতে তারা বিক্রম চ্যাটার্জীর বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করবেন।

মিঠি ও প্রিতমের মিষ্টি প্রেমের গল্প বলবে পরিচালক সুদীপ দাসের ‘কুলের আচার’। এই ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন মৈনাক ভৌমিক। এর আগেও মৈনাক ভৌমিক ও মধুমিতা জুটি বেঁধেছিলেন ‘চিনি’তে, যা রীতিমতো নজর কেড়েছিল সকলের। প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস। বৃহস্পতিবার থেকেই শুটিং শুরু হয়ে গিয়েছে ছবির।

২০২২’এ দাঁড়িয়েও শুধুমাত্র বিয়ের পর মিঠির পদবী বদলানো নিয়ে তৈরি হওয়া কিছু জটিলতার গল্প বলবে এই ছবি। এখনকার সমাজব্যবস্থা একটি ছোট্ট বিষয়কে কতটা জটিল করতে পারে সেটাই দেখানো হবে। এই ছবিতে মিঠি ও প্রিতমের মজার অথচ জটিল প্রেমের সম্পর্ক ফুটে উঠবে। মিঠিকে প্রিতম ভীষণভাবে সাপোর্ট করলেও মিঠির চোখে সে লেডি হাসবেন্ড। ভ্লগ করতে ভালোবাসে মিঠি। শুধুমাত্র বিয়ের পর মিঠি পদবী বদলাতে না চাওয়ায় যত সমস্যার সূত্রপাত হয়। আর সেই নিয়েই যত অসুবিধা প্রিতমের বাবা-মায়ের।

এই ছবিতে মিঠির শাশুড়ি ইন্দ্রানী হালদার। ছবিতে অভিনেত্রীর নাম মিতালি। তবে নিজের বৌমার সাথে এতটুকুও মিত্রতা করতে পারবেন না তিনি। মিঠির চোখে তার শাশুড়ি হিটলার। জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026