খেলা

Glenn Maxwell: অবশেষে ভারতীয় কন্যার সাথে সাতপাকে বাঁধা পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

অবশেষে ভারতীয় কন্যা ভিনি রামনের সাথে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিবাহের দিন ২৬ মার্চ ধার্য থাকলেও ব্যক্তিগত কারণবশত কয়েকদিন আগেই শুভ কাজ সম্পন্ন করলেন ম্যাক্সওয়েল জুটি। ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রামন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও পৈতৃক নিবাস ভারতের চেন্নাই শহরে। দীর্ঘদিন ধরে এই জুটি সোশ্যাল মিডিয়ার সংবাদ শিরোনামে রয়েছে। অবশেষে অগ্নি সাক্ষী রেখে চার হাত এক হল নবদম্পতির।

আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালের ১৩ই মার্চ গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রামনের বাগদানও হয়েছিল মেলবোর্নেই। ভারতীয় রীতি মেনেই বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল জুটি। নীল শেরওয়ানি পড়েছিলেন ম্যাক্সওয়েল। লেহঙ্গা পরিহিত ছিলেন ভিনি। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দিতে তাঁরা বাধ্য হন। বিয়ের নিমন্ত্রণপত্র তামিল ভাষায় ছাপা হয়েছিল, যা প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৭ সাল থেকেই ভিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করে আসছেন। ভিনিই যে ম্যাড ম্যাক্সের প্রেমিকা সেটা নিশ্চিত হয় ২০১৯ সালে। অবশেষে ২০২০ সালে তারা চূড়ান্ত নির্ণয় নিয়ে ফেলেন এবং ওই বছরেই বাগদান সম্পন্ন করেন।

চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগে গ্লেন ম্যাক্সওয়েল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন। ইতিপূর্বে আইপিএলের একাধিক মরশুম পাঞ্জাব কিংসের জার্সিতে মাঠে নামলেও একটি বারও সাফল্য তাকে স্পর্শ করেনি। তবে ২০২১ সালে ব্যাঙ্গালোরের জার্সি পরিধান করে বিধ্বংসী হয়ে ওঠেন ম্যাক্সওয়েল। ১৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫১৩ রান। এ বারও তেমনই আগ্রাসী মেজাজে খেলতে চাইছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তবে বিয়ের জন্য তিনি আইপিএল শুরু হওয়ার কিছুটা পরেই দলের সঙ্গে যোগ দেবেন বলে সূত্রের খবর।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026