ভিলেন ড্যানির স্ত্রী সৌন্দর্যের নিরিখে টেক্কা দেবেন ঐশ্বর্য রায়কেও, দেখুন কিছু ছবি

বলিউড বা গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে চর্চা এখনকার দিনে অত্যন্ত সাধারণ হয়ে গিয়েছে। তাবড় তাবড় তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতে বেশ পছন্দ করেন অনুরাগীরা। আর এর মাঝেই এমন এমন তথ্য সামনে আসে যা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন। বলি জগতে বেশিরভাগ তারকা হিরোর রোল করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে কয়েকজন তারকা রয়েছেন যারা ভিলেনের রোল করেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য এখনও অব্দি ব্যাপক জনপ্রিয়। তাদের মধ্যেই একজন হলেন বলিউড অভিনেতা ড্যানি ডেনজংপা।

সিকিমের বাসিন্দা ড্যানি ডেনজংপা হিন্দি সিনেমার জগতে ডেবিউ করেন ১৯৭১ সালে, ‘মেরে আপনে’ সিনেমার মধ্য দিয়ে। সেই সিনেমার পর খুব একটা ভারতীয় দর্শকদের মুখ চেনা না হলেও ১৯৭৩ সালে তিনি বলিজগতে সাড়া ফেলে দেন। ধুন্দ সিনেমায় অভিনেতার অসাধারণ সুন্দর অভিনয় দেখে তাকে আলাদা করে চিনতে শুরু করে দর্শকরা। তারপর ক্যারিয়ারে খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি আর তাকে। জানিয়ে রাখা ভাল, আইকনিক সিনেমা শোলেতে অভিনেতাকে গব্বর সিং এর রোলের জন্য কাস্ট করতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি সেইসময় তাতে কাজ করতে রাজি হননি।

বলি কেরিয়ারে পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত জীবনের দিকে উঁকি মারলেই দেখা যায় একাধিক প্রেম কাহিনীর গুঞ্জন। অনেক সুন্দরী অভিনেত্রীর সাথে ডেট করলেও শেষ পর্যন্ত তিনি সিকিমের রানীকে বিয়ে করেছিলেন। আপনি জানলে অবাক হবেন যে, ড্যানি ডেনজংপার স্ত্রী কোনো বলিউড অভিনেত্রীর থেকে সৌন্দর্যের নিরিখে কম নয়। লুকস দিয়ে তিনি হারিয়ে দিতে পারেন তখনকার সব অভিনেত্রীকে। ড্যানি স্ত্রী গাওয়া সিকিমের রয়্যাল ফ্যামিলির সদস্য ছিলেন।

জানা যায়, ড্যানি ডেনজংপা প্রথমের দিকে বলিউড অভিনেত্রী পারভিন ববি, কিম ইয়াশপাল প্রমুখদের সাথে ডেট করেছিলেন। এমনকি কিমের সাথে ৭ বছর ধরে সম্পর্ক ছিল ড্যানির। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকে থাকেনি। অভিনেতার ৪২ বছর বয়সে তাকে পরিবারের পক্ষ থেকে বিয়ে করার জন্য চাপ দেয়া শুরু হয়। তখনই অভিনেতার মা সিকিমের রয়্যাল পরিবারের মেয়ে গাওয়াকে খুজে পায়। এরপর অভিনেতা ওই মেয়ের সাথে কিছুদিন ডেট করেন এবং তারপর তাদের চার হাত এক হয়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026