খেলা

Glen Maxwell: অবশেষে ভারতীয় সংস্কৃতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গ্লেন ম্যাক্সওয়েল, দেখুন ভিডিও

২৭শে মার্চ, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতীয় বংশোদ্ভূত কন্যা ভিনি রামনও ঐতিহ্যবাহী ভারতীয় তামিলীয় অনুষ্ঠানে বিয়ে করেন। ৩৩ বছর বয়সী পাকিস্তানে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সব ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল ২০২২-এর উদ্বোধনী লড়াইয়ের জন্য নিজেকে রাখেননি স্কোয়াডে। গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমনের বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যেটি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হতে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে, উভয়কেই ভারতীয় ঐতিহ্যবাহী বিয়েতে একে অপরকে মালা পরাতে দেখা গেছে। ম্যাক্সওয়েল শেরওয়ানিতে এবং ভিনি একটি ঐতিহ্যবাহী ভারতীয় শাড়ি পরেছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ই মার্চ গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রামনের বাগদানও হয়েছিল মেলবোর্নেই। তখনও ভারতীয় রীতি মেনেই বাগদান সেরেছিলেন ম্যাক্সওয়েল জুটি। নীল শেরওয়ানি পড়েছিলেন ম্যাক্সওয়েল। লেহঙ্গা পরিহিত ছিলেন ভিনি। করোনা পরিস্থিতির কারণেই বিয়ের দিন পিছিয়ে দিতে তাঁরা বাধ্য হন।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৭ মার্চ চার হাত এক হল ম্যাক্সওয়েল জুটির। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের বিয়ে নিয়ে এত শোরগোল পড়ার কারণ অবশ্য অন্য। বিয়ের নিমন্ত্রণপত্র তামিল ভাষায় ছাপা হয়েছিল, যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই ভিনি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি শেয়ার করে আসছেন। ভিনিই যে ম্যাড ম্যাক্সের প্রেমিকা সেটা নিশ্চিত হয় ২০১৯ সালে। অবশেষে ২০২০ সালে তারা চূড়ান্ত নির্ণয় নিয়ে ফেলেন। জানা গেছে, ৫ই এপ্রিল ব্যাঙ্গালোর শিবিরে উপস্থিত থাকবেন ম্যাক্সওয়েল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026