গতবছর থেকেই বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। গান গেয়ে অভিনব পদ্ধতিতে ‘কাঁচা বাদাম’ বিক্রি করার জন্যই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন ভুবনবাবু। বর্তমানে তার গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। এই মুহূর্তে তার ‘কাঁচা বাদাম’ গানে মেতে উঠেছে দেশ-বিদেশের নেটনাগরিকরা। এখন বলতে গেলে ভুবনবাবু একাধিক গানের রেকর্ডিং করে ফেলেছেন। বম্বেতেও পৌঁছে গিয়েছেন গানের রেকর্ডিংয়ের জন্য।
তবে এবার নতুন ট্রেন্ড তৈরি হতে চলেছে। ‘কাঁচা বাদাম’এর পর এবার বাজারে এলো ‘কালো আঙুর’। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পেজ থেকেই এই ভিডিও শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে এক বয়স্ক ভদ্রলোককে নিজের ভ্যানের উপর বসেই ‘কালো আঙুর’ বিক্রি করার সময় গান গাইতে দেখা গেল। একজন বিক্রেতা হিসেবে তার গাড়ির ফল বিক্রি হোক সেটাই চান তিনি। আরো একটু বিক্রির আশায় হঠাৎ করেই এমন গান ধরেছিলেন তিনি। আর সেই দৃশ্যই কেউ একজন নিজের ফোনের ক্যামেরার লেন্স বন্দী করে তা শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানে এই ভিডিও এখন ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। নেটিজেনদের অনেকের মতে, এবার এই গান নেটমাধ্যমের সেনসেশন হয়ে যেতে পারে। তবে অন্যদিকে আবার কেউ কেউ বলছেন এই ভিডিও সেভাবে ভাইরাল হবে না। ভুবনবাবু গান গেয়ে ভাইরাল হওয়ার পরে এমন অনেকেই রয়েছেন যারা এমন বিভিন্ন ধরনের গান গেয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন তবে শেষপর্যন্ত তারা ব্যর্থ। তবে বলাই বাহুল্য, বর্তমানে এই আঙুর বিক্রেতার গান গাওয়ার ভিডিও রীতিমতো পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে।
বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া আমাদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কোন কিছুই নেটমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগে না। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এই আঙুর বিক্রেতার সাথে বাদাম বিক্রেতা ভুবনবাবুর তুলনা করা শুরু হয়ে গিয়েছে। তবে বেশিরভাগের মতে ভুবনবাবুকে টেক্কা দেওয়া এই ব্যক্তির কাজ নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…