ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: : অবশেষে বাড়লো মহার্ঘ ভাতা, কত শতাংশ বাড়লো টাকা? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি বিজ্ঞপ্তি

কেন্দ্রের দেখানো পথে একের পর এক হাঁটতে শুরু করেছে রাজ্য সরকার গুলি। গত মাসের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সরকার। ৫০ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘভাতা ৫৩ শতাংশ হয়েছিল। অন্যদিকে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর এক রাজ্য মহার্ঘ ভাতা বাড়াতে শুরু করেছে। এই একই রকম ভাবে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গোয়া সরকার। এবারে কেন্দ্রীয় সরকারের মতো গোয়াতেও রাজ্য সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। পাশাপাশি সরকারি মদদ প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এই একই হারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই মহার্ঘ ভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ এরিয়ার পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা।

সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তরের সেক্রেটারি প্রণব ভাট জানিয়েছেন নভেম্বর মাসের বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রতিমাসে সরকারি কোষাগার থেকে বাড়তি ৯ থেকে ১০ কোটি টাকা খরচ হবে।

তবে পশ্চিমবঙ্গ কিন্তু এই একই পথে এখনো পর্যন্ত হাঁটছে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনো ষষ্ঠ পে কমিশনে রয়েছেন। তারা এখনো পর্যন্ত ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে, এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। আইনি পথে আটকে রয়েছে সেই লড়াই। বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। তবে শীর্ষ আদালত বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026