দেশ

Indian Railways: ট্রেন মিস করলে ওই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? কিভাবে করবেন জানেন?

দূরে কোথাও ঘুরতে গেলে সবাই ভরসা করে থাকেন ভারতীয় রেলের উপর। দেশের লাইফ লাইন হিসেবে গণ্য করা হয় ভারতীয় রেলকে। ভারতীয় রেলে আপনারা সবাই ভ্রমণ করেছেন বটে। তবে ট্রেনের বিভিন্ন নিয়ম সম্পর্কে এখনো আপনারা অবগত নন। আপনি কি জানেন কোন কারণে যদি আপনি ট্রেন মিস করে যান তবে ওই একই টিকিটে আপনি অন্য ট্রেনে চড়তে পারেন। কিভাবে একই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করা যায়, চলুন তাহলে জেনে নেওয়া যাক এর ব্যাপারে বিস্তারিত নিয়ম।

প্রেম ছাড়া আর অন্তত আধঘণ্টা আগে আপনাকে অবশ্যই স্টেশনে পৌঁছে যাওয়া উচিত। তবে কোনো কারণ নেই যদি দেরি হয়ে যায়, তাহলে হাতছাড়া হয়ে যায় ট্রেন। সেক্ষেত্রে মহা ফাঁপরে পড়েন যাত্রীরা। তবে, চিন্তার তেমন কোন কারণ নেই। ভারতীয় রেলের এমন একটি নিয়ম আছে, যাতে করে আপনি একই টিকিটে অন্য ট্রেনে যাতায়াত করতে পারেন। চলুন তাহলে এই নিয়মের ব্যাপারে বিস্তারিত জানা যাক।

কি এই নিয়ম?

যদি আপনি কোনভাবে ট্রেন মিস করেন, তবে আপনি একই রুটের অন্য ট্রেনে উঠতে পারেন। এর জন্য আপনাকে নতুন টিকিট কাটতে হবে না কোনোভাবেই। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। যদি আপনার কাছে জেনারেল টিকিট থাকে, তবেই আপনি এই সুবিধা পাবেন। আপনার কাছে জেনারেল টিকিট থাকলে আপনি এই সুবিধা পেয়ে যাবেন। আপনি যদি কোন ভাবে একটা ট্রেন মিস করে যান, তবে একই গন্তব্যে যাওয়া একই রুটের অন্য কোন ট্রেনে আপনি ওই টিকিট দেখিয়ে উঠতে পারবেন। রিজার্ভেশন অথবা আরএসি থাকা যাত্রীরা কিন্তু এই সুবিধা পাবেন না। আপনি যদি জেনারেল টিকিট নিয়ে অন্য ক্লাসে ভ্রমণ করার চেষ্টা করেন, তাহলেও কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে।

রিজার্ভেশন এর যাত্রীরা কি করবেন?

যদি কোন যাত্রীর কাছে রিজার্ভ টিকিট থাকে এবং তিনি কোন কারণে ট্রেন মিস করে যান, তবে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে ট্রেন ছাড়া চার ঘন্টার মধ্যে TDR ফাইল করতে হবে। ট্রেন এবং কোন শ্রেণী বা ক্লাসের টিকিট, তার উপর নির্ভর করে টিকিটের কিছু মূল্য কাটছাট করে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। যদি RAC টিকিট থাকে, তবে আপনি অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। তবে অন্য ট্রেনে ভ্রমণ করার জন্য, আপনাকে অবশ্যই নতুন টিকিট কাটতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026