আবারও নতুন করে সুখবর গয়না প্রেমী মধ্যবিত্তদের জন্য। পুনরায় আরেকবার দাম কমছে চলেছে সোনালী ধাতুর। সঙ্গে এক ধাক্কায় অনেকটা নামতে চলেছে রুপোর দাম। সপ্তাহের শুরুতেই পরপর দুবার সোনা এবং রুপার দাম একধাক্কায় অনেকটা কমাতে হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। ২০২০ এর আগস্ট মাস থেকে ধরলে ইতিমধ্যেই সোনার দাম ১১,০০০ টাকা কমে গিয়েছে। একটা সময় ছিল যখন সোনার দাম পৌঁছে গিয়েছিল ৫৭,০০০ এর ওপরে। তারপর বর্তমানে সোনার দাম প্রায় ৪৫ হাজার টাকা।
যারা সোনা এবং রুপা কিনতে চান তাদের জন্য মঙ্গলবার সবথেকে ভালো দিন। এমসিএক্সে বর্তমানে সোনার দাম ০.২৪% কমে গিয়ে হয়েছে ৪৪,৭৯৫ টাকা। অন্যদিকে, প্রতি কেজিতে রুপোর দাম বর্তমানে ৬৬,০১৩ টাকা। লাগাতার দুইদিন দাম কমার পরে মঙ্গলবার এতটা পতন হলো সোনা এবং রুপোর দামে।
দিল্লিতে সোনার বাজারে ২২ ক্যারেট সোনার বর্তমানে দাম রয়েছে প্রতি ১০০ গ্রামে ৪,৩৮,০০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি ১০০ গ্রামে ৪,৪৭,৯৫০ টাকা। সোমবার রুপোর দাম অনেকটা কমে গিয়েছিল কিন্তু মঙ্গলবার তেমন একটা পরিবর্তন দেখা যায়নি রুপোর দাম এর উপরে। গত বছরের তুলনায় সোনা সস্তা হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এটা কিন্তু বিয়ের বাজারের জন্য অত্যন্ত খুশির খবর।তাই যদি এই মুহূর্তে কোন বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে সপরিবারে গিয়ে সস্তায় কোন গোল্ড জুয়েলারি কিনে ফেলতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…