টেক বার্তা

১৬০ বা ২০০ সিসির Adventure Bike আনতে চলেছে Honda

জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) পরপর ভারতের বাজারের জন্য তাদের নয়া বাইক লঞ্চ করছে। সম্প্রতি কিছু মাস আগে কোম্পানি ভারতে Honda Hornet 2.0 এবং রেট্রো মডার্ন মোটরসাইকেল Honda Highness লঞ্চ করেছিল। ভারতের বাজারে ব্যবসা বাড়ানোর জন্য এই ধরনের বিভিন্ন নতুন মডেলের প্রজেক্ট এর উপর জোর দিচ্ছে কোম্পানি। ভবিষ্যতে তারা সব ধরনের বাইকই ভারতের বাজারে লঞ্চ করতে চায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে HMSI এর প্রেসিডেন্ট ও সিইও আটসুশি অগাটা জানিয়েছেন, তারা শীঘ্রই ভারতের গ্রাহকদের জন্য অ্যাডভেঞ্চার বিভাগের বাইক লঞ্চ করতে চলেছে। প্রধানত অফ রোড অ্যাডভেঞ্চার করার জন্য কম সিসির বাইক প্রয়োজন হয়। তাই হোন্ডা খুব শীঘ্রই ১৬০ সিসি বা ২০০ সিসির অ্যাডভেঞ্চার বাইক ভারতে আনবে যা অফ রোড অ্যাডভেঞ্চার করার জন্য পারফেক্ট।

এছাড়াও অগাটা বলেছেন, ভারতের বাজারে Hornet 2.0 লঞ্চ করতে কোম্পানি বেশ ভালই বিনিয়োগ করেছে। এরপর তাদের উদ্দেশ্য এই সেগমেন্টে আরো নতুন ধরনের মডেল আনা যাতে গ্রাহকরা নিজেদের পছন্দমতো ও প্রয়োজনমত বাইক কিনতে পারে। এই বাইকগুলিতে সম্পূর্ণ নতুন ধরনের ইঞ্জিন ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই কথা প্রযোজ্য নয়া Honda Highness এর জন্যও।

প্রসঙ্গত, বর্তমানেও চীন ও কিছু এশিয়ান মার্কেটে হোন্ডার অ্যাডভেঞ্চার অফ রোড বাইক পাওয়া যায়। কিন্তু ভারতের বাজারে এখন অব্দি এই বাইক অফিশিয়ালি লঞ্চ হয়নি। কিন্তু বর্তমানে রাইডারদের অ্যাডভেঞ্চার করার কৌতুহল দেখে ও ভারতের বাজারে ব্যবসার প্রসার করতে হোন্ডা ১৮০-২০০ সিসির অ্যাডভেঞ্চার বাইক আনবে। হয়তো এই বাইকগুলি CRF 250L এর আদলে তৈরি করা হবে। এরপর ভারতের বাজারে বাইকটি লঞ্চ হলে গ্রাহকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারবে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026