ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold and silver price: এক ধাক্কায় অনেকটা পরিবর্তিত হলো গয়নার সোনার দাম! জেনে নিন কত যাচ্ছে আজকে সোনার রুপোর বাজার দর!

বিনিয়োগের কথা উঠলেই সবার আগে মানুষের মাথায় আসে সাবেকি সোনা এবং রুপোর কথা। ফলে যদি সোনা এবং রুপোয় বিনিয়োগ করতে হয় তাহলে সবার আগে তার দাম মাথায় রাখা অত্যন্ত জরুরি। সোনা রুপোর দাম প্রতিদিন বদলায়, কখনো তা বাড়ে আবার কখনো কমে। আজ, সোমবার ১৩ মার্চ, ২০২৩ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা রুপার বাজারের ছবিটা ঠিক কিরকম? চলুন দেখে নেওয়া যাক কত রইল আজকের সোনার এবং রুপোর দাম

সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তিত হয়ে রুপার দাম। এই হিসেবে দেখা যাচ্ছে গতকাল রবিবার ১২ মার্চ তারিখে তুলনায় আজ সোমবার ১৩ মার্চ তারিখের রুপোর দাম একই রকম রয়েছে। অন্যদিকে গয়নার মধ্যে সোনার দাম বাড়লেও পাকা সোনার দাম একই রকম রয়েছে। ২২ ক্যারেট সোনার দামের নিরিখে, গতকাল রবিবার ১২ মার্চ এক গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫২১৫ টাকা। অন্যদিকে আজ ১৩ মার্চ সমমানের সোনার দাম ৫২১৬ টাকা। অর্থাৎ সোনার দাম বেড়েছে প্রতি গ্রামে ১ টাকা। গতকাল ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪১,৭২০ টাকা। আজ সেই দাম দাঁড়িয়েছে ৪১,৭২৮ টাকা। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫২,১৫০ টাকা। অন্যদিকে, আজ সমপরিমান সোনার দাম ৫২,১৬০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম একেবারেই অপরিবর্তিত রয়েছে। গতকাল রবিবার ১২ মার্চ এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,৬৮৯ টাকা। অন্যদিকে আজ, ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দামও ৫,৬৮৯ টাকাই রয়েছে। রবিবার ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪৫,৫১২ টাকা। আজকেও দাম একই রকম রয়েছে ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে। অন্যদিকে দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজকে ৫৬,৮৯০ টাকা। সুতরাং বলতে গেলে ২৪ ক্যারেট সোনার দাম একটুও পাল্টায়নি আজকের দিনে।

একইভাবে আজকের দিনে রুপোর দাম পরিবর্তন হয়নি। গতকাল রবিবার এক গ্রাম রুপোর দাম ছিল ৬৫.৭০ টাকা। আজকেও রুপোর দাম রয়েছে ৬৫.৭০ টাকা। ১০ গ্রাম রুপার দাম ৬৫৭ টাকা। ১০০ গ্রাম রুপার দাম ৬,৫৭০ টাকা এবং এক কিলোগ্রাম রুপোর দাম আজকে ৬৫,৭০০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026