নিউজ

Indian Railways: যাত্রী মাত্র ১৫ জন, ভাড়াও অন্যান্য ট্রেনের থেকে অনেক বেশি, বিশ্বের সবথেকে ছোট ট্রেন চলে এই ভারতেই

ব্রিটিশ আমলে ভারতীয় রেলের পথচলা শুরু হয়েছিল। সুপ্রাচীন ইতিহাস রয়েছে ভারতীয় রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে। সময়ের সাথে সাথে ভারতীয় রেল এখন ভারতের প্রতিটি কোনায় পৌঁছে গিয়েছে। প্রধানত মালপত্র আনা নেওয়ার কাজের জন্যই ব্রিটিশরা ভারতীয় রেল প্রচলন করেছিল। এছাড়াও দার্জিলিং এবং সিমলার মধ্যে জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য বসানো হয়েছিল রেললাইন। জানলে আপনারা হয়তো অবাক হবেন ব্রিটিশ ভারতের শীতকালীন রাজধানী ছিল কলকাতায় এবং গ্রীষ্মকালীন রাজধানী ছিল হিমাচল প্রদেশ। সেই কারণে নিজেদের সুবিধার্থে নানান জায়গায় ট্রেন চলাচল শুরু করেছিল ব্রিটিশরা। হিমাচল প্রদেশের সিমলাতে একটি বিশ্ববিখ্যাত টয় ট্রেন রয়েছে, যা ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়ে গিয়েছে। এই ট্রেনের কথা শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন।

এই টয় ট্রেন চলে কালকা থেকে সিমলার মধ্যে। এই রেল সিমলা থেকে দুপুর ১২ টার সময় ছাড়ে এবং বিকেল পাঁচটা নাগাদ কালকা পৌছে যায়। এই গোটা রেলপথে এই ট্রেনটি কেবলমাত্র একটি জায়গাতে দাঁড়ায় এবং সেই জায়গাটির নাম হল বরেগ। আর সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এই ট্রেনে শুধুমাত্র ১৫ জন যাত্রী একসাথে যেতে পারেন। যদিও অন্যান্য পরিবহন ব্যবস্থার থেকে এই ট্রেনের যাত্রা অনেক বেশি খরচ সাপেক্ষ। তবে এই যাত্রা করার সময় আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কালকা স্টেশন থেকে সিমলার দূরত্ব ৯৪ কিলোমিটার এবং এই ট্রেনে ভ্রমণ করার জন্য আপনাকে ৮০০ টাকা খরচ করতে হবে। আর এই বিনিময়ে আপনি গোটা পথ একটা ছোট ট্রেনে চেপে ঘুরতে পারবেন। এমনিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সব থেকে বেশি ভরসা করা হয় ট্রেনকে। আর সেই ট্রেন সফরে যদি রোমাঞ্চ খুঁজে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই কখনো সিমলা গেলে অবশ্যই এই ট্রেনে সফর করবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026