গত কয়েক সপ্তাহ ধরে টানা দাম বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত সপ্তাহে টানা বাড়ার পর শুক্রবার সোনার দাম অনেকটাই কমলো কলকাতা সহ সারা দেশে। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৫২% দাম কমে নতুন দাম হয়েছে ৪০,০৭৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে অনেকটাই। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০,২৭৫ টাকা হয়েছে। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। রুপোর দামও ০.৪% কমে প্রতি কেজির দাম হয়েছে ৪৬,১৭৭ টাকা।
আরও পড়ুন : এবছর বাজেটে আয়করে বড়সড় ছাড়, ইঙ্গিত অর্থমন্ত্রীর
যেভাবে ক্রমশ বাড়ছিল সোনার দাম, এদিকে বিয়ের মরসুমও এসে যাচ্ছিল তাতে ক্রেতা থেকে ব্যবসায়ী সকলেরই চাপ বাড়ছিল। টানা তিনদিন পর পর দাম কমে তা যে অনেকটাই কমবে সেকথা বলাই বাহুল্য। মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ায় হঠাৎই সোনার দাম বাড়ছিল। তারপর সোনার দাম আবার কমতেও থাকে। কিন্তু হঠাৎ করেই আবার দাম বাড়ে। বিবাহের মরসুমে এভাবে সোনার দাম বাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যে চিন্তায় ছিলেন এই দাম কমার ফলে তা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…
কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুততর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।…
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…
ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…