খেলা

বিশ্বকাপের বদলা, কিউয়িদের ৬ উইকেটে হারাল ভারত

জয় দিয়ে সফর শুরু করলো ভারত। অকল্যান্ডে বড়ো লক্ষ্য তাড়া করে সহজভাবে জয় পেল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করে ভারত। নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে ভারতের সামনে ২০৪ রানের বিশাল লক্ষ্য রাখে নিউজিল্যান্ড। কিউয়ি ওপেনার কলিন মুনরো ৫৯, রস টেলর ৫৪ এবং অধিনায়ক কেন উইলিয়ামসন ৫১ রান করেন। মহম্মদ শামি ছাড়া সকল ভারতীয় বোলার একটি করে উইকেট দখল করেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারের বল গ্যালারিতে পাঠাতে গিয়ে আউট হন রোহিত। এরপর কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৯৯ রানের পার্টনারশিপ করেন মাত্র ৫০ বলে। এই জুটি ভারতকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন। কে এল রাহুল ৫৬ রান করে আউট হন। মার্টিন গাপটিল এর একটি অনবদ্য ক্যাচ ভারত অধিনায়ককে ৪৫ রানের মাথায় সাজঘরে ফেরায়। এরপর শ্রেয়স আইয়ার অপরাজিত ৫৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।

*ম্যাচের সংক্ষিপ্ত স্কোর*

ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়

নিউজিল্যান্ড ২০৩-৫(২০ ওভার) কলিন মুনরো ৫৯, রস টেলর ৫৪, রবীন্দ্র জাদেজা ১-১৮

ভারত ২০৪-৪(১৯ ওভার) শ্রেয়স আইয়ার ৫৮, কেএল রাহুল ৫৬, ইশ সোধি ২-৩৬

ভারত ৬ উইকেটে জয়ী

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026