নিউজ

সোনায় সোহাগা চতুর্থীতে, একধাক্কায় অনেকটাই কমলো সোনা ও রুপোর দাম, জানুন সর্বশেষ রেট

দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আজ চতুর্থী। আর এই খুশির দিনে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটালো সোনা এবং রুপোর দাম। এক কথায় বলা যেতে পারে চতুর্থীর দিন সোনায় সোহাগা। প্রায় প্রতিদিন প্রতি গ্রাম সোনার দাম কমছে। পুজোর সময় সোনার দাম কমাতে বেশ খুশি মধ্যবিত্তমহল। চলতি মাসেই সবচেয়ে সস্তা হয়েছিল সোনার দাম। পুজোর শুভক্ষণে সোনার দাম কমাতে দোকানে দোকানে ভিড় জমিয়েছেন মধ্যবিত্তরা। আর গতকালের তুলনায় আজ চতুর্থীর দিন আরও দাম কমলো সোনার। আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

আসলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই কমেছে। তাই দুর্গাপুজোর শুভক্ষণে প্রায় রোজ হু হু করে দাম কমছে সোনার। আকাশছোঁয়া সোনার দাম থেকে মোটামুটি সাধ্যের মধ্যে আসায় দোকানে দোকানে ভিড় জমিয়েছেন মধ্যবিত্তরা। তবে সম্প্রতি চলতি মাসে সোনার দাম বারবার ওঠানামা করছে। একদিন দাম কমলে আবার পরপর দুইদিন দাম বাড়ছে। আসল দাম কত তা জানতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর সেই জন্যই আজকের এই প্রতিবেদন। শেষ অংশটি পড়ে জেনে নিই আজ বৃহস্পতিবার চতুর্থীর দিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কত হল?

গতকালের তুলনায় আরও সস্তা হয়েছে সোনা। ৫০ হাজারের চেয়েও কমে গেছে ২৪ ক্যারেট সোনার দাম। পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। বলা বাহুল্য এক ধাক্কায় ৫০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছে ২২ ক্যারেট সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫ হাজার ৮০০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯ হাজার ৯৭০টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৫৫ হাজার টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026