দুর্গাপূজা বাঙালির কাছে আবেগ। শহর থেকে মফস্বল মেতে ওঠেন মায়ের আগমনে। পুজোর চারটে দিনের জন্য সারাবছর ধরে অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা, অসুবিধা দূরে সরিয়ে রেখে চারটে দিন আনন্দে মেতে ওঠেন সকলে। আর তাকে ঘিরেই পুজোয় শুরু হয়ে যায় সেরার সেরা লড়াই। পুজোয় বাহারি থিম মানেই কলকাতার কথাই সবার প্রথম মাথায় আসে সকলের। তবে আজকের যুগে দাঁড়িয়ে কলকাতার বাইরের পুজোগুলো কম যাচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নদীয়ার একটি পুজো প্যান্ডেলের ছবি তুমুল ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ সকলেই।
দু’বছর ধরে করোনার দাপটের পরেও চোখ রাঙানি কমেনি তার। তবে এবার সব বাধা অতিক্রম করে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ারের আদলে দুর্গাপুজোর প্যান্ডেল বানিয়ে সকলকে চমকে দিয়েছে নদীয়ার কল্যাণীর এক জনপ্রিয় পুজো কমিটি। টুইন টাওয়ারের আদলে তৈরি হওয়া এই প্যান্ডেল এতটাই নিখুঁত হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। বলাই বাহুল্য, সকলেই রীতিমতো প্রশংসা করছেন শিল্পীর।
শুধুমাত্র কলকাতাতেই যে চোখ ধাঁধানো পূজা প্যান্ডেল তৈরি হয় না, তা এবার প্রমাণ করে দিল নদীয়ার কল্যাণীর এই পূজা কমিটি। কুয়ালালামপুরের টুইন টাওয়ারের আদলে একেবারে হুবহু ১৪৮ ফুটের প্যান্ডেল তৈরি করে ফেলেছে এই পূজা কমিটি। আর এই প্যান্ডেল দেখার জন্যই দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসছেন। প্রশংসায় ভরাচ্ছেন পূজা কমিটির কর্মকর্তাদের পাশাপাশি এই প্যান্ডেলের সৃষ্টিকর্তাকেও। নিঃসন্দেহে অনেক পরিশ্রমের পরেই তৈরি করা গিয়েছে এই টুইন টাওয়ার। এই মুহূর্তে বিশ্বজিৎ ব্যানার্জীর সূত্র ধরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে। পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে, যা দেখে শুধুই প্রশংসা করছেন সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…