ভারতের বাজারে প্রতিদিন সোনা এবং রুপোর দাম নিয়মিতভাবে পরিবর্তিত হয়ে থাকে। সম্প্রতি সোনা প্রতি ১০ গ্রামে ৫৯ হাজার টাকার বেশি দামে চলছিল। তবে এখন সোনার দাম ৫৮ হাজার টাকার রেঞ্জে নেমে এসেছে। আজ সোনার দাম কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বুলিয়ান বাজারে। আজ সকালে এমসিএক্স এক্সচেঞ্জে লাভের সাথে সোনা লেনদেন করতে শুরু করেছে। অন্যদিকে রুপোর কথা বললে রুপোর দামও এই মুহূর্তে অনেকটাই বেশি। আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তবে অবশ্যই একবার লেটেস্ট দাম চেক করে নেবেন।
আজ সকালে কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ আগের তুলনায় ৫০ টাকা সস্তা হয়েছে সোনার দাম। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৯,৪০০ টাকা। অর্থাৎ এই দাম ৫০ টাকা কমেছে। গত সপ্তাহের সোমবার ২২ ক্যারেট সোনার দাম ৫৪,১৫০ টাকা ছিল প্রতি দশ গ্রামে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫৯,০৭০ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ২২ ক্যারেট সোনার দাম ৩০০ টাকা বেড়েছে। আর ২৪ ক্যারেট সোনার দাম ৩৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে রুপোর দাম সপ্তাহের প্রথম কর্ম দিবসে একই স্তরে আছে আগের তুলনায়। এই মুহূর্তে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ৭৬ হাজার ৯০০ টাকা। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এক কেজির রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা। ভারতের বাজারে সোনার দাম নিয়ে অনেকেই এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। আপনারা যারা সোনায় বিনিয়োগ করতে চান তাদের জন্য এটা ভালো সময়। তবে যারা রাখি বন্ধন এর আগে সোনা কিনতে চাইছেন তারা এই সময় সস্তায় কিনতে পারবেন সোনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…