ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

RuPay UPI: খুব সহজেই ইউপিআই ব্যবহার করুন ক্রেডিট কার্ডের মাধ্যমে, সহজ ৫টি স্টেপে কিভাবে করবেন এই কাজ?

মোবাইল পেমেন্ট প্রযুক্তি যত দ্রুতহারে ভারতে উন্নতি করতে শুরু করেছে তা হয়তো বিশ্বের অন্য কোন দেশে করেনি। ভারতের ইউনিফাই পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এখন সমস্ত লেনদেনে ব্যবহার করা হচ্ছে। খুব দ্রুত নিরাপদ এবং সহজ ব্যাংকিংয়ের জন্য সবাই এই ইউপিআই ব্যবহার করছেন। একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলি ব্যাংকিং প্লাটফর্ম একসাথে কাজ করতে পারে। ভারতের ইউপিআই যে কতটা উন্নত হয়ে উঠেছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আর এবারে সম্প্রতি একটি নতুন সুবিধা চালু হয়েছে ইউপিআই অ্যাপ্লিকেশনে যার মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউপিআই লেনদেন করতে পারবেন।

ইউপিআই এর মাধ্যমে ক্রেডিট কার্ড লেনদেনের সুবিধা ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে। তবে এই সুবিধা প্রতিটি ক্রেডিট কার্ডে এখনো পর্যন্ত উপলব্ধ হয়নি। এই সুবিধা শুধুমাত্র রূপে ক্রেডিট কার্ডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অনেকের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রূপে ক্রেডিট কার্ড আছে কিন্তু তারা জানেন না কিভাবে ইউপিআই এর সাথে এই ক্রেডিট কার্ড লিঙ্ক করাতে হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক স্টেট ব্যাংকের রূপে ক্রেডিট কার্ডকে কিভাবে আপনি ইউপিআই এর সাথে লিঙ্ক করতে পারবেন।

১. প্রথমত আপনাকে ইউপিআই অ্যাপ্লিকেশন, ডাউনলোড করতে হবে। আপনি ভিম ইউপিআই, গুগল পে, পেটিএম, ফোনপে, আমাজন পে যেকোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।

২. এরপর আপনাকে একটি ইউপিআই প্রোফাইল তৈরি করতে হবে এবং এর জন্য আপনাকে আপনার নাম, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে।

৩. এরপরে আপনাকে মাই অ্যাকাউন্ট বা ব্যাংক একাউন্টে গিয়ে sbi রূপে ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য দিতে হবে এবং তারপর CVV নম্বর ইন্টার করতে হবে।

৪. এরপর সমস্ত তথ্য প্রবেশ করা হয়ে গেলে আপনার অ্যাপ সরাসরি আপনার পক্ষ থেকে আপনার ব্যাংকের কাছে একটি মেসেজ পাঠাবে যার মাধ্যমে আপনার সমস্ত ডিটেইলস যাচাই করা হবে।

৫. যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একটি ওটিপি পেয়ে যাবেন। এই ওটিপি অ্যাপে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে আপনার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Nirajana Nag

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026