টেক বার্তা

Royal Enfield bullet: তিনদিন পরেই লঞ্চ হচ্ছে রয়েল এনফিল্ডের এই বিশেষ বুলেট, জেনে নিন কি কি ফিচার থাকবে নতুন

আর মাত্র তিনদিন পরেই লঞ্চ হতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির একেবারে নতুন রয়েল এনফিল্ড বুলেট। ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এই নতুন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ লঞ্চ করতে চলেছে। নতুন বুলেট ৩৫০ এর অফিসিয়াল লঞ্চ এর আগে সম্প্রতি এবার একটি ব্রশিয়োর ফাঁস হয়েছে যাতে এই বাইকের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। এই নতুন বুলেট বাইকে আপনি একাধিক নতুন নতুন ফিচার এবং সুবিধা পেয়ে যাবেন যা আপনি এর আগে কখনোই পাননি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকের অত্যাধুনিক কিছু ফিচারের ব্যাপারে।

আপনি এই বাইকে দুটি রং এর ভেরিয়েন্ট পাবেন মিলিটারি ব্ল্যাক এবং মিলিটারি রেড। এই বাইকে সামনের দিকে ডিস্ক ব্রেক থাকবে এবং পিছনের দিকে থাকবে ড্রাম ব্রেক। এছাড়াও এই বাইকে সিঙ্গেল চ্যানেলে এবিএস সিস্টেম দেওয়া হবে। নতুন জেনারেশনের বুলেট এর মিড এবং টপ স্পেক এখনো পর্যন্ত পুরোপুরি না জানা গেলেও এই বাইকের স্পেসিফিকেশন মোটামুটি ক্লাসিক রিবোর্ন থেকে ধার করা হতে পারে। এই বাইকে আপনি ছোট একটি ডিজিটাল এলসিডি স্ক্রিন পেয়ে যাবেন এবং পাবেন একটি অ্যানালগ স্পিডোমিটার। এই বাইকে একটি ইউএসবি চার্জিং পোর্ট আপনি দেখতে পাবেন। তবে সেটি আপনি পাবেন টপ স্পেক ট্রিমে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কের চারপাশে গোল্ডেন পিন স্ট্রাইপ ডিজাইন। সিগনেচার বুলেট স্ট্যান্ডার্ড ডিজাইন আপনারা পাবেন এই বাইকে। এই বাইকে থ্রিডি ডিজাইন এবং ক্রোম ইঞ্জিন মিরর আপনি পাবেন। টপ স্পেক ভেরিয়েন্টে ব্ল্যাক আউট ডিজাইন এবং রিয়ার ভিউ মিরর আপনি পাবেন যা এই বাইককে একটু স্পোর্টস লুক দিতে চলেছে। সার্কুলার হেড ল্যাম্প, ক্লাসিক টেইল ল্যাম্প, ক্রোম একজস্ট এবং তার সাথেই সমস্ত রেট্রো ডিজাইন থাকবে।

নতুন প্রজন্মের এই বুলেট বাইকে ডাউন টিউব ফ্রেমের সাথে নতুন J সিরিজ প্লাটফর্মের সমস্ত বৈশিষ্ট্য দেওয়া হবে। লং স্ট্রোক মোটর এবং অন্যান্য J সিরিজ মডেলের মতোই ২০.২ বিএইচপি ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিনটি হবে ৩৪৯ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি একটি ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত। ইতিমধ্যেই এই বাইকের সাথে আনুষঙ্গিক অফার আপনি পাবেন। মোটামুটি আড়াই লাখের কাছাকাছি এই বাইকের দাম হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026