ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সোনা এবং রুপোর দাম কমছে একেবারে দ্রুত হারে, জেনে নিন আজকের ২২ ক্যারেট সোনার দাম

বিগত কয়েকদিন ধরে ভারতের বাজারে সোনার দাম বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজকে সোনা এবং রুপোর দামে ব্যাপক পতন হয়েছে। আপনি যদি এই পরিস্থিতিতে আপনার বিয়ের জন্য বাজার থেকে সোনা কিনতে চান তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো সুযোগ। এই মুহূর্তে ভারতীয় বাজারে সোনার দাম অনেকটাই নিচের দিকে নেমেছে। সোনা এবং রুপোর দামে পতন দেখা গেছে বুলিয়ান বাজারে। ১৩ ডিসেম্বর ২০২৩ সকালে ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দামে অনেকটা পতন দেখা গিয়েছে। প্রতি কেজি রুপোর দাম এখন ৭০ হাজার টাকার বেশি এবং প্রতি ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার টাকার বেশি। ২৪ ক্যারেট ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার এই মুহূর্তে মূল্য ৬১ হাজার ২৩ টাকা। ৯৯৯ বিশুদ্ধতার রুপোর ১ কিলোগ্রামের মূল্য ৭০ হাজার ৮১৮ টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় বুলিয়ান বাজারে ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৬১ হাজার ২৭৭ টাকা। আজ সকালে এই দাম ৬১ হাজার ২৩ টাকায় নেমে এসেছে। বিশুদ্ধতা ভিত্তিতে সোনা এবং রুপো আগের থেকে অনেকটাই সস্তা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ৯৯৫ বিশুদ্ধতার ১০ গ্রাম ২৩ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৬০ হাজার ৭৭৯ টাকা। ৯১৬ বিশুদ্ধতার ২২ ক্যারেট সোনার দাম ৫৫,৮৯৭ টাকা প্রতি ১০ গ্রাম। ৭৫০ বিশুদ্ধতার অর্থাৎ ১৮ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ৪৫ হাজার ৭৬৭ টাকা। ১০ গ্রাম ৫৮৫ বিশুদ্ধতার অর্থাৎ ১৪ ক্যারেট সোনার দাম ৩৫ হাজার ৬৯৯ টাকা।

যদিও এই দাম কিন্তু শুধুমাত্র ধাতুর। এর উপর মেকিং চার্জ এবং ট্যাক্স আলাদাভাবে নেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দাম বিভিন্ন বিশুদ্ধতার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ট্যাক্স এবং মেকিং চার্জের খরচ আলাদাভাবে দিতে হয় সেক্ষেত্রে

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026