ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনি কি জানেন একটি নিশ্চিত টিকিট বাতিল করার জন্য কত টাকা নেওয়া হয়? জেনে নিন পুরো নিয়ম গুলি

এবারে রেল যাত্রীদের সুবিধার জন্য একটা নতুন সিস্টেম চালু করল আইআরসিটিসি। এর মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ঘরে বসে আপনার ট্রেনের টিকিট বাতিল করতে পারবেন। এছাড়াও নির্ধারিত সময়ে ছাড়ার পরেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টিকিটের টাকা ফেরত পাবেন আপনি। ভারতীয় রেলের দীর্ঘ যাত্রার জন্য এখন যেমন ভাবে টিকিট পাওয়া কঠিন হয়ে উঠেছে, এখানে দাঁড়িয়ে এটা কিন্তু আপনার জন্য একটা দারুন রাস্তা হতে পারে। তাই যদি কোন মানুষের টিকিট প্রয়োজন হয়, তাহলে তিনি বাড়িতে বসেই টিকিট কাটতে পারবেন। আবার যদি কোন মানুষের টিকিট বাতিল করা দরকার পড়ে, তাহলে তিনি বাড়িতে বসেই টিকিট বাতিল করতে পারবেন। ফলে সব মিলিয়ে বিষয়টা বেশ ভালো সাধারণ মানুষের জন্য।

আপনাকে জেনে নিতে হবে টিকিট বাতিল করার জন্য আপনার কত খরচ হতে পারে। যাত্রী প্রতি বাতিলকরণ চার্জ মূলত যাত্রী কোন টিকিটে যাত্রা করছেন সেটার উপরে নির্ভর করে। যাত্রী যদি এসি ফাস্ট অথবা এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন তাহলে ২৪০ টাকা চার্জ দিতে হবে তাকে। এসি দ্বিতীয় শ্রেণীতে যদি তিনি যাত্রা করেন তাহলে টিকিট বাতিল করার জন্য ২০০ টাকা আপনাকে খরচ করতে হবে। এসি তৃতীয় শ্রেণীতে বাতিলের জন্য দিতে হবে ১৮০ টাকা। অন্যদিকে এসি থ্রি ইকোনমি এবং দ্বিতীয় শ্রেণির জন্য খরচ করতে হবে ৬০ টাকা।

যদি একটি নিশ্চিত টিকিট ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে এবং ট্রেনের নির্ধারিত প্রস্থানের ১২ ঘণ্টার আগে বাতিল করা হয় তাহলে প্রদত্ত ভাড়ার ২৫ শতাংশ চার্জ কেটে নেওয়া হয়। যদি একটি নিশ্চিত টিকিট ১২ ঘণ্টার কম সময়ে এবং ট্রেনের নির্ধারিত প্রস্থানের চার ঘন্টা আগে বাতিল করা হয় তবে ৫০ শতাংশ ফি নেওয়া হয়। প্রতিটি বিভাগের জন্য নূন্যতম ফ্ল্যাট বাতিলকরণ এর চার্জ রয়েছে। যদি টিকিট আরএসি অথবা ওয়েটিং লিস্টে থাকে তবে ট্রেনের নির্ধারিত প্রস্থানের আধঘন্টা আগে পর্যন্ত টিকিট আপনি বাতিল করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026