ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

হুড়মুড়িয়ে পড়ছে সোনা এবং রুপোর দাম, জানুন আজকে কলকাতায় দুই ধাতুর দর কত?

উৎসবের মৌসুমে জোরালো চাহিদার পর এবার বুলিয়ান বাজারে সোনার উপর স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। আজ সোনার দাম কিছুটা বৃদ্ধি পেলেও রুপোর দাম রয়েছে অনেকটা নিচের দিকে। ফিউচার মার্কেটে সোনা এবং রুপোর চাহিদায় মিশ্র হারে লেনদেন চলছে। সোমবার সপ্তাহের প্রথম দিন প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে প্রতি কেজির উপর দাম ৫৭ হাজার টাকা হয়েছে। আজ ৯৯৯ বিশুদ্ধতার দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৩০১ টাকা। পাশাপাশি ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম প্রতি কেজিতে কমেছে ৪০০ টাকা।

ইন্ডিয়া বুলিয়ান এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে, গত সপ্তাহের শেষ দিনের লেনদেন শেষে অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যায় সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫০,৫০২ টাকা। ফলে, দাম আগের দিনে থেকে কম থাকলেও এখনো কিন্তু স্বাভাবিক মানের থেকে সোনার দাম বেশি চলছে। একইভাবে বিশুদ্ধতার ভিত্তিতে সোনা এবং রুপো দুটি ধাতুই সস্তা হয়েছে। আপনি যদি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বিচার করেন তাহলে দেখতে পাবেন এটি ০.০৪% সামান্য বৃদ্ধির সঙ্গে ৫০,৫২১ টাকা প্রতি ১০ গ্রামের হারে লেনদেন করছে। এটি হলো ডিসেম্বর মাসের ফিউচারের দাম এবং আজ এই দামের উপরে কিছু চাপ দেখা যাচ্ছে কারণ বিশ্বব্যাপী সোনার দাম একই রকম ব্যবসা করছে।

ফিউচার মার্কেটে আজ রুপোর দাম কমেছে এবং ০.২০ শতাংশ পতনের সঙ্গে প্রতি কেজি ৫৭,৩৬৩ টাকায় লেনদেন করছে। রুপোর এই দাম তার ডিসেম্বরের ফিউচারের জন্য। আজ রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম কমেছে ১৭০ টাকা এবং হয়েছে ৫০ হাজার ৯৯৯০ টাকা। অন্যদিকে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৬০ টাকা কমে গিয়ে হয়েছে ৫০ হাজার ৮৪০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ১১০ টাকা বেড়ে গিয়ে প্রতি ১০ গ্রামে হয়েছে ৫১ হাজার ৪৪০ টাকা। সবশেষে মুম্বাইতে ২৪ ক্যারেট সোনার দাম ১৬০ টাকা কমে গিয়ে হয়েছে প্রতি ১০ গ্রামে ৫০ হাজার ৮৪০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026