বিদেশি বান্ধবী জর্জিয়া আজ পর্যন্ত যে মজা দিতেন মালাইকা দেননি, নতুন প্রেমিকাকে নিয়ে মন্তব্য আরবাজ খানের

বলি জগতের সবথেকে বড়ো তারকাদের মধ্যে একজন হলেন সলমন খান। তার এবং তার পরিবারের সকলেই এই বলি জগতে জনপ্রিয়। তার ভাই আরবাজ খানও একই ভাবে বলি দুনিয়ায় নিজের নাম করে ফেলেছেন। দাবাং বা অন্যান্য বলিউড সুপারহিট সিনেমা তার পরিচালনা এবং প্রযোজনায় নির্মিত। এর সাথে তাকে আমরা অভিনীত করতেও দেখেছি। তবে, তার ব্যক্তিগত জীবন নিয়েও বলি দুনিয়ায় কম চর্চা হয়না। মালাইকা আরোরার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। একদিকে যেমন মালাইকা এখন সম্পর্কে আছেন অর্জুন কাপুরের সঙ্গে, সেরকম ভাবেই আরবাজ খানের জীবনেও এসেছেন নতুন একজন নারী। তিনি হলেন জর্জিয়া। তিনি নিজে একজন প্রফেশনাল মডেল এবং অভিনেত্রী।

দুজনকে এখন মাঝে মধ্যেই একসাথে দেখা যায়। কখনো তারা একসাথে একসাথে পার্টিতে যান, কখনো আবার তারা একসাথে কোথাও ঘুরতে যান। জর্জিয়া এখন একজন ফ্যাশন সেনসেশন হয়ে উঠেছেন। যখনই তিনি কোথাও বাইরে যান, পাপারাজ্জিরা তাকে রীতিমতো ঘিরে ধরেন। সাধারনত তিনি ইনস্টাগ্রামে এমন কিছু কিছু ছবি পোস্ট করতে থাকেন, যে সমস্ত ছবির জন্য সকলেই তার ফ্যান হয়ে যান। ইনস্টাগ্রামেও এই মডেলের ফ্যান ফলোয়িং বেশ ভালই।

কিন্তু মালাইকা আরোরার সাথে সম্পর্ক ছেদ হওয়ার পরে এই নতুন নারীর আগমন। তার পরবর্তীতে আরবাজ খানের জীবন কেমন? আদৌ কি তার ব্যক্তিগত জীবনে আরবাজ খুশি আছেন নিজের নতুন প্রেমিকা জর্জিয়াকে নিয়ে? এই প্রসঙ্গেই এবারে প্রশ্ন করা হলো আরবাজ কে। আর সেই সমস্ত প্রশ্নের সদর্থক উত্তরও দিলেন সলমন-ভ্রাতা। সাংবাদিকদের এইসব প্রশ্নের প্রেক্ষিতে আরবাজ বললেন, এটা তার জন্য খুব ভালো সময়। তার কথায়, আমি যদি আমার সম্পর্কের ব্যাপারটা লুকিয়ে রাখতাম, এই সম্পর্কের ব্যাপারে কথা না বলতাম, তাহলে আমার জীবনটা এতটা হয়তো সহজ হয়তো না। আমি এই বিষয়টাকে ভালোভাবেই গ্রহণ করেছি এবং এটা আমি বলতে পারি, প্রেমিকা হিসেবে মালাইকার থেকে জর্জিয়া অনেকটাই ভালো।

আমার সঙ্গে মালাইকার সম্পর্কটা শেষের দিকে আর তেমন ভালো ছিলনা। সবসময় আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকতো, আর কিছু একটা হলেই হতো ঝগড়া। তাই যদি এতটাই বেশি কোনো সম্পর্কের মধ্যে ঝগড়া হয়, তাহলে ব্যাপারটাকে আর এগোনোই ভালো। তাই আমি এবং মালাইকা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবারে এই সম্পর্কটাকে শেষ করা উচিত। এবং তার পরেই আমার জীবনে প্রবেশ হয় জর্জিয়ার। এখন আমি এটা হলফ করে বলতে পারি, আমি আমার জীবনে আগের থেকে অনেক বেশি সুখী আছি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026