বাংলাদেশের সোনার দাম বৃদ্ধি পেল অনেকটাই। ২২ ক্যারেট সবচেয়ে ভালো মানের সোনা, যার প্রতি ভরির দাম বর্তমানে ৬০ হাজার টাকা। রবিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রবিবার থেকে প্রতি ভরি ৬০ হাজার ৩৬১ টাকা হলেও একদিন আগে পর্যন্ত অর্থাৎ শনিবার এই ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৯ হাজার ১৯৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন বিশ্বজুড়ে যে আর্থিক অস্থিরতা চলছে এবং স্থানীয় বুলিটন মার্কেটে সোনার দাম বৃদ্ধির ফলে এই দর বেড়েছে।
আরও পড়ুন : দেশের এই রাজ্যে প্রথম চালু হবে CAA, নির্দেশিকা জারি বিজেপির
২২,২১,১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। ১৮ ক্যারেট সোনা প্রতি ভরির দাম ৫৩ হাজার ১৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা ৪০ হাজার ২৪১ টাকা প্রতি ভরির দাম হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…