নিউজ

দেশের এই রাজ্যে প্রথম চালু হবে CAA, নির্দেশিকা জারি বিজেপির

এনআরসি সিএএ প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ, মিছিল। অরাজকর পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা দেশে। যার প্রভাব সবথেকে বেশি পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে। সিএএ বিক্ষোভে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে।সেখানে ২৮ জন বাসিন্দা প্রাণ হারিয়েছে এই বিক্ষোভে।

এবার সেই নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জী সর্বপ্রথম শুরু হতে চলেছে উত্তরপ্রদেশে। এর মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের তালিকা তৈরি করা হবে, এইসব হিন্দু, শিখ জৈন, পারসিক এবং খ্রিস্টান শরণার্থী ও বেআইনি শরণার্থীদের প্রথম ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন : সংখ্যালঘু হত্যা পাকিস্তানের পেশোয়ারে, দোষ ঢাকতে মোদীকে দায়ী ইমরানের

অবিনাশ আওয়াস্থি যিনি উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব তিনি জানিয়েছেন দেশের মধ্যে সর্বপ্রথম উত্তরপ্রদেশেই সিএএ কার্যকর হবে। তিনি আরও জানান উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, রায়পুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদে এই ধরনের শরণার্থী বেশি পরিমাণে আছে।

এখন দেখা যাক দেশজুড়ে হওয়া এনআরসি, সিএএ বিক্ষোভে যে অসহায় অবস্থার সৃষ্টি হয়েছিল উত্তরপ্রদেশে,সিএএ কাজ শুরু হলে কেমন পরিস্থিতি হয় সেখানে। তবে মুসলিম শরনার্থীদের বিষয়ে কিছু জানানো হয়নি যোগী সরকারের নির্দেশিকায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026