নতুন বছরের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গুয়াহাটির বর্সপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অপ্রত্যাশিত বৃষ্টির জন্য ম্যাচ শুরুতে বিলম্ব। টস এর কিছুক্ষণ বাদেই বৃষ্টি শুরু হয় গুয়াহাটিতে। শীতের সন্ধেয় বৃষ্টি একেবারেই কাঙ্খিত ছিলো না। আশা করাই যায় কিছুক্ষণ বাদে ম্যাচ শুরু হবে বৃষ্টি থামলেই।
আরও পড়ুন : এক ওভারে ছ’টি ছয়, নতুন রেকর্ড গড়ল এই ক্রিকেটার
চোট সারিয়ে অনেকদিন পর আবার ভারতীয় দলে ফিরলেন দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও জসপ্রিত বুমরাহ। দুজনেরই প্রথম একাদশে জায়গা হয়েছে তাই কিছুক্ষণ বাদেই খেলতে দেখা যাবে তাদের। ইংল্যান্ডে বিশ্বকাপের মাঝপর্ব থেকেই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শিখর ধাওয়ান। অপরদিকে আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পান জসপ্রীত বুমরাহ। এই দুই খাবারের পাশাপাশি ভারতীয় দল ২০২০ কেমন শুরু করে সেটাই এখন দেখার বিষয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…