নিউজ

সংখ্যালঘু হত্যা পাকিস্তানের পেশোয়ারে, দোষ ঢাকতে মোদীকে দায়ী ইমরানের

রবিবার পেশোয়ারে একজন শিখ ব্যক্তি নিহত হওয়ার কয়েক ঘন্টা পরে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হত্যার বিষয়ে ভারতের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষীদের গ্রেপ্তারের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ভারত পাকিস্তানকে গতকাল শিখ গুরুদ্বার নানকানা সাহেবের উপর হামলা এবং সাম্প্রতিক এক শিখ মেয়ে অপহরণের কথাও পাকিস্তানকে মনে করিয়ে দেয়।

বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলে, “ভারত পেশোয়ারে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানায়।” বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান সরকারের এইসব জঘন্য অন্যায়ের বিরুদ্ধে শীঘ্রই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত।”

আরও পড়ুন : ভয়ের কোন কারন নেই, আগামী তিন মাসে আমার কাজ দেখুন

গতকাল পাকিস্তানের পেশোয়ারে রবীন্দ্র সিং নামে এক ২৫ বছর বয়সী শিখ ব্যাক্তিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা হত্যা করে চমকানি থানার পাশে ফেলে দিয়ে যায়। তবে পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এছাড়াও গতকাল পাকিস্তানের একটি গুরুদ্বার নানকানা সাহেবকে ঘেরাও করে এর ওপর পাথর ছোঁড়া হয়। এটির ভিতরে বেশ কয়েকজন শিখ ভক্ত আটকে পড়েন। এই ঘটনার পর ইমরান খানকে তদন্ত করার আবেদন জানায় অনেকে।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন যে পাকিস্তান সংখ্যালঘুদের উপর অত্যাচারকে তিনি সমর্থন করে না এবং এ জাতীয় ঘটনার জন্য তার কোনোরকম সহিষ্ণুতা নেই। তিনি মোদি সরকার এবং আরএসএসেকে উদ্দেশ্য করে বলেন তারা “সংখ্যালঘুদের উপর নিপীড়ন” করার মিথ্যে অভিযোগ করছেন তার বিরুদ্ধে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026