নিউজ

Gold Mines: লিথিয়ামের পর দেশে সোনার ভাণ্ডারের সন্ধান, এই তিন জেলা পাবে রাজকোষের সন্ধান

জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভান্ডারের পর এবারে পাওয়া গেল সোনার খনি। দেশে সর্ব মোট তিনটি জেলায় মজুদ রয়েছে এই সোনা। সম্প্রতি পাওয়ার রিপোর্ট অনুযায়ী জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের সমীক্ষায় জানিয়েছে, উড়িষ্যার তিনটি জেলায় সোনার ভান্ডার খুঁজে পাওয়া গেছে। উড়িষ্যার খনি মন্ত্রী প্রফুল্ল মালিক জানিয়েছেন, দেওগড়, কেমন ঝাড় এবং ময়ূরভঞ্জি জেলায় পাওয়া গিয়েছে এই সোনার খনি।

বিধানসভায় বিধায়ক সুধীর কুমার সামালের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী প্রফুল্ল মালিক জানিয়েছেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ডিরেক্টরেট অফ মাইলস এন্ড জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের সমীক্ষায় দেখেছে উড়িষ্যার তিনটি জেলায় এই মুহূর্তে সোনার ভান্ডার রয়েছে। লক্ষ্য নিয়ে যে ময়ূরভঞ্জীর চারটি স্থানে দেবগড়ের একটি স্থানে এবং কেওন ঝড়ের চারটি স্থানে সোনার খনি পাওয়া গিয়েছে। এর পাশাপাশি প্রফুল্ল মালিক আরো জানিয়েছেন, ১৯৭০ এবং ১৯৮০ সালে এই বিষয়ে সমীক্ষা করেছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু সেবার সমীক্ষার ফল প্রকাশ করা হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে। গত দু’বছর ধরে জিএসআই এই তিনটি জেলায় টানা সমীক্ষা চালিয়ে এসেছে। তারপরেই খোঁজ নিয়ে জানা গিয়েছে এসব জায়গায় বড় বড় সোনার ভান্ডার রয়েছে। তবে এই তিন জেলায় কত বড় সোনার খনি রয়েছে এটা এখনো পর্যন্ত জানা যায়নি।

সোনার আগে দেশে প্রচুর পরিমাণে লিথিয়ামের ভান্ডার পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীরের রিয়াশীতে পাওয়া গিয়েছে এই লিথিয়ামের ভান্ডার। Gsi এর বক্তব্য অনুসারে, এখানে ৫৯ লক্ষ টনের লিথিয়াম রয়েছে। এত বিপুল পরিমাণ লিথিয়াম পাওয়ার পর ভারতকে আর এর জন্য অন্য দেশের উপরে নির্ভর করতে হবে না। লিথিয়াম একটি সাদা ধাতু যা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ব্যাটারি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই ধাতুকে সাদা সোনা বলা হয় অনেক সময়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026